John 3:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এক জন ইহুদীর সঙ্গে পাক-পবিত্রকরণ বিষয়ে ইয়াহিয়ার সাহাবীদের তর্ক হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আনুষ্ঠানিক শুদ্ধকরণ নিয়ে যোহনের কয়েকজন শিষ্য ও কয়েকজন ইহুদির মধ্যে বিতর্ক দেখা দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন এক জন যিহূদীর সহিত শুচীকরণ বিষয়ে যোহনের শিষ্যদের তর্ক হইল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় ইহুদী রীতি অনুসারে শুচি হওযার বিষয়ে য়োহনের শিষ্যদের সঙ্গে একজন ইহুদীর তর্ক বাধে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন একজন যিহূদীর সঙ্গে শুচী হওয়ার বিষয় নিয়ে যোহনের শিষ্যদের তর্কবিতর্ক হল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন একজন যিহূদীর সহিত শুচিকরণ বিষয়ে যোহনের শিষ্যদের তর্ক হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় ধর্মের নিয়ম মত শুচি হওয়ার বিষয় নিয়ে যোহনের শিষ্যেরা একজন যিহূদীর সংগে তর্ক আরম্ভ করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় শরীয়ত মত পাক-সাফ হওয়ার বিষয় নিয়ে ইয়াহিয়ার সাহাবীরা একজন ইহুদীর সংগে তর্ক শুরু করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শুদ্ধিকরণ সম্পর্কে যোহনের কয়েকজন শিষ্যের সঙ্গে ইহুদীদের তর্ক বাধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় ইহুদী রীতি অনুসারে শুচি হওয়ার বিষয়ে যোহনের শিষ্যদের সঙ্গে একজন ইহুদীর তর্ক বাধে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন একজন ইহূদির সঙ্গে বিশুদ্ধ হওয়ার বিষয় নিয়ে যোহনের শিষ্যদের তর্ক বিতর্ক হল।