John 4:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের পূর্বপুরুষেরা এই পর্বতে এবাদত করতেন, আর আপনারা বলে থাকেন, যে স্থানে এবাদত করা উচিত, সে স্থানটি জেরুশালেমেই আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের পূর্বপুরুষেরা এই পর্বতে উপাসনা করতেন, কিন্তু আপনারা, যাঁরা ইহুদি, দাবি করেন যে, জেরুশালেমেই আমাদের উপাসনা করতে হবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের পিতৃপুরুষেরা এই পর্ব্বতে ভজনা করিতেন, আর আপনারা বলিয়া থাকেন, যে স্থানে ভজনা করা উচিত, সে স্থানটী যিরূশালেমেই আছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের পিতৃপুরুষেরা এই পর্বতের ওপর উপাসনা করতেন৷ কিন্তু আপনারা ইহুদীরা বলেন য়ে জেরুশালেমই সেই জায়গা য়েখানে লোকেদের উপাসনা করতে হবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের পূর্ব পুরুষেরা এই পর্বতের উপর উপাসনা করতেন কিন্তু আপনারা বলে থাকেন যে, যিরূশালেমই হলো সেই জায়গা যে জায়গায় মানুষের উপাসনা করা উচিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের পিতৃপুরুষেরা এই পর্বতে ভজনা করিতেন, আর আপনারা বলিয়া থাকেন, যে স্থানে ভজনা করা উচিত, সে স্থানটি যিরূশালেমেই আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের পূর্বপুরুষেরা এই পাহাড়ে উপাসনা করতেন, কিন্তু আপনারা বলে থাকেন যিরূশালেমেই লোকদের উপাসনা করা উচিত।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের পূর্বপুরুষেরা এই পাহাড়ে এবাদত করতেন, কিন্তু আপনারা বলে থাকেন জেরুজালেমেই লোকদের এবাদত করা উচিত।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমাদের পিতৃপুরুষেরা এই পাহাড়ের উপরে উপাসনা করতেন কিন্তু আপনারা, ইহুদীরা বলেন যে, জেরুশালেমের মন্দিরেই ঈশ্বরের উপাসনা করতে হবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের পিতৃপুরুষরা এই পর্বতের ওপর উপাসনা করতেন৷ কিন্তু আপনারা ইহুদীরা বলেন যে জেরুশালেমই সেই জায়গা যেখানে লোকেদের উপাসনা করতে হবে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের পূর্বপুরুষেরা এই পর্বতের উপর উপাসনা করতেন কিন্তু আপনারা বলে থাকেন যে, যিরূশালেমই হলো সেই জায়গা যে জায়গায় মানুষের উপাসনা করা উচিত।