John 4:21 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা তাকে বলেন, হে নারী, আমার কথায় বিশ্বাস কর; এমন সময় আসছে, যখন তোমরা না এই পর্বতে, না জেরুশালেমে পিতার এবাদত করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাকে বললেন, “নারী, আমার কথায় বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা এই পর্বতে অথবা জেরুশালেমে পিতার উপাসনা করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু তাহাকে বলেন, হে নারি, আমার কথায় বিশ্বাস কর; এমন সময় আসিতেছে, যখন তোমরা না এই পর্ব্বতে, না যিরূশালেমে পিতার ভজনা করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাকে বললেন, ‘হে নারী, আমার কথায় বিশ্বাস কর! সময় আসছে যখন তোমরা পিতা ঈশ্বরের উপাসনা এই পাহাড়ে করবে না, জেরুশালেমেও নয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তাকে উত্তর দিয়ে বললেন, হে নারী, আমাকে বিশ্বাস কর; একটা সময় আসছে যখন তোমরা না এই পর্ব্বতে না যিরূশালেমে পিতার উপাসনা করবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু তাহাকে বলেন, হে নারি, আমার কথায় বিশ্বাস কর; এমন সময় আসিতেছে, যখন তোমরা না এই পর্বতে, না যিরূশালেমে পিতার ভজনা করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁকে বললেন, “শোন, আমার কথায় বিশ্বাস কর, এমন সময় আসছে যখন পিতা ঈশ্বরের উপাসনা তোমরা এই পাহাড়েও করবে না, যিরূশালেমেও করবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁকে বললেন, “শোন, আমার কথায় ঈমান আন, এমন সময় আসছে যখন পিতার এবাদত তোমরা এই পাহাড়েও করবে না, জেরুজালেমেও করবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাকে বললেন, ভদ্রে, বিশ্বাস কর আমার কথা, এমন এক দিন আসছে, যেদিন তোমার পিতার উপাসনা এই পর্বতেও করবে না, জেরুশালেমেও করবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাকে বললেন, “হে নারী, আমার কথায় বিশ্বাস কর! সময় আসছে যখন তোমরা পিতা ঈশ্বরের উপাসনা এই পাহাড়ে করবে না, জেরুশালেমেও নয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু তাকে উত্তর দিয়ে বললেন, হে নারী, আমাকে বিশ্বাস কর; একটা দিন আসছে যখন তোমরা না এই পর্বতে না যিরূশালেমে পিতার উপাসনা করবে।