John 4:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই সময় তাঁর সাহাবীরা আসলেন এবং আশ্চর্য হলেন যে, তিনি এক জন স্ত্রীলোকের সঙ্গে কথা বলছেন, তবুও কেউ বললেন না আপনি কি চান? কিংবা, কি জন্য ওর সঙ্গে কথা বলছেন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঠিক এসময় শিষ্যেরা ফিরে এসে যীশুকে এক নারীর সঙ্গে কথা বলতে দেখে বিস্মিত হলেন। কিন্তু একথা কেউ জিজ্ঞাসা করলেন না, “আপনি কী চাইছেন?” বা “আপনি ওর সঙ্গে কেন কথা বলছেন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সময়ে তাঁহার শিষ্যগণ আসিলেন, এবং আশ্চর্য্য জ্ঞান করিলেন যে, তিনি স্ত্রীলোকের সহিত কথা কহিতেছেন, তথাপি কেহ বলিলেন না, আপনি কি চাহেন? কিম্বা, কি জন্য উহার সহিত কথা কহিতেছেন?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় তাঁর শিষ্যরা ফিরে এলেন৷ একজনস্ত্রীলোকের সঙ্গে যীশুকে কথা বলতে দেখে তাঁরা আশ্চর্য হয়ে গেলেন৷ তবু কেউ তাঁকে জিজ্ঞেস করলেন না, ‘আপনি কি চাইছেন?’ বা ‘আপনি কি জন্য ওর সঙ্গে কথা বলছেন?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঠিক সেই সময়ে তাঁর শিষ্যরা ফিরে আসলেন। আর তারা আশ্চর্য্য হলেন যে তিনি কেন একটি স্ত্রীলোকের সঙ্গে কথা বলছেন, তখনও কেউ বলেন নি, আপনি কি চান? অথবা কি জন্য তার সঙ্গে কথা বলছেন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সময় তাঁহার শিষ্যগণ আসিলেন, এবং আশ্চর্য জ্ঞান করিলেন যে, তিনি স্ত্রীলোকের সহিত কথা কহিতেছেন, তথাপি কেহ বলিলেন না, আপনি কি চাহেন? কিম্বা, কি জন্য উহার সহিত কথা কহিতেছেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন সময় যীশুর শিষ্যেরা এসে একজন স্ত্রীলোকের সংগে যীশুকে কথা বলতে দেখে আশ্চর্য হলেন। কিন্তু তবুও তাঁরা কেউই বললেন না, “আপনি কি চাইছেন?” বা “কেন আপনি ওর সংগে কথা বলছেন?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন সময় তাঁর সাহাবীরা এসে একজন স্ত্রীলোকের সংগে ঈসাকে কথা বলতে দেখে আশ্চর্য হলেন। কিন্তু তবুও তাঁরা কেউই বললেন না, “আপনি কি চাইছেন?” বা “কেন আপনি ওর সংগে কথা বলছেন?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এমন সময় তাঁর শিষ্যেরা ফিরে এলেন এবং একটি নারীর সঙ্গে তাঁকে কথা বলতে দেখে অবাক হয়ে গেলেন। তবু কেউ কিছু জিজ্ঞাসা করলেন না যে, আপনি কি চাইছেন? বা ওর সঙ্গে আপনি কেনই বা কথা বলছেন?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় তাঁর শিষ্যরা ফিরে এলেন৷ একজন স্ত্রীলোকের সঙ্গে যীশুকে কথা বলতে দেখে তাঁরা আশ্চর্য্য হয়ে গেলেন৷ তবু কেউ তাঁকে জিজ্ঞেস করলেন না, “আপনি কি চাইছেন?” বা “আপনি কি জন্য ওর সঙ্গে কথা বলছেন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঠিক সেই দিনের তাঁর শিষ্যরা ফিরে আসলেন। আর তারা আশ্চর্য্য হলেন যে তিনি কেন একটি স্ত্রীলোকের সঙ্গে কথা বলছেন, যদিও কেউ বলেননি, আপনি কি চান? অথবা কি জন্য তার সঙ্গে কথা বলছেন?