John 4:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকদেরকে বললো, এসো, এক জন মানুষকে দেখ, আমি যা কিছু করেছি, তিনি সকলই আমাকে বলে দিলেন; তিনিই কি সেই মসীহ্‌ নন?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“একজন মানুষকে দেখবে এসো। আমি এতদিন যা করেছি, তিনি সবকিছু বলে দিয়েছেন। তিনিই কি সেই খ্রীষ্ট নন?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আইস, একটী মানুষকে দেখ, আমি যাহা কিছু করিয়াছি, তিনি সকলই আমাকে বলিয়া দিলেন; তিনিই কি সেই খ্রীষ্ট নহেন?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তোমরা এস, একজন লোককে দেখ, আমি যা কিছু করেছি, তিনি আমাকে সে সব বলে দিলেন৷ তিনিই কি সেই মশীহ নন?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এস, দেখো একজন মানুষ আমি যা কিছু আজ পর্য্যন্ত করেছি তিনি সব কিছুই আমাকে বলে দিলেন; তিনি কি সেই খ্রীষ্ট নন?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকদিগকে কহিল, আইস, একজন মানুষকে দেখ, আমি যাহা কিছু করিয়াছি, তিনি সকলই আমাকে বলিয়া দিলেন; তিনিই কি সেই খ্রীষ্ট নহেন?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমরা একজন লোককে এসে দেখ। আমি জীবনে যা করেছি সবই তিনি আমাকে বলে দিয়েছেন। তাহলে উনিই কি সেই মশীহ?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমরা একজন লোককে এসে দেখ। আমি জীবনে যা করেছি সবই তিনি আমাকে বলে দিয়েছেন। তাহলে উনিই কি সেই মসীহ্‌?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একজনকে দেখবে এস, আমি যা কিছু করেছি, সব তিনি বলে দিয়েছেন। বোধহয় ইনিই সেই মশীহ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা এস, একজন লোককে দেখ, আমি যা কিছু করেছি, তিনি আমাকে সে সব বলে দিলেন৷ তিনিই কি সেই মশীহ নন?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এস, দেখো একজন মানুষ আমি যা কিছু আজ পর্যন্ত করেছি তিনি সব কিছুই আমাকে বলে দিলেন; তিনি কি সেই খ্রীষ্ট নন?