John 4:45 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব তিনি যখন গালীলে আসলেন, তখন গালীলীয়েরা তাঁকে গ্রহণ করলো, কারণ জেরুশালেমে ঈদের সময়ে তিনি যা যা করেছিলেন, সেসব তারা দেখেছিল; কেননা তারাও সেই ঈদে গিয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি গালীলে উপস্থিত হলে গালীলীয়রা তাঁকে স্বাগত জানাল। নিস্তারপর্বের সময় তিনি জেরুশালেমে যে সমস্ত কাজ করেছিলেন, তারা তা দেখেছিল, কারণ তারাও সেখানে গিয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব তিনি যখন গালীলে আসিলেন, তখন গালীলীয়েরা তাঁহাকে গ্রহণ করিল, কারণ যিরূশালেমে পর্ব্বের সময়ে তিনি যাহা যাহা করিয়াছিলেন, সে সমস্ত তাহারা দেখিয়াছিল; কেননা তাহারাও সেই পর্ব্বে গিয়াছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই তিনি যখন গালীলে এলেন, গালীলের লোকেরা তাঁকে সাদরে গ্রহণ করল৷ জেরুশালেমে নিস্তারপর্বের সময় তিনি যা যা করেছিলেন তা তারা দেখেছিল, কারণ তারাও সেই পর্বের সময় সেখানে গিয়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন তিনি গালীলে আসলেন তখন গালীলীয়েরা তাঁকে সাদরে গ্রহণ করেছিল, যিরূশালেমে পর্বের সময়ে তিনি যা কিছু করেছিলেন, সে সব তারা দেখেছিল; কারণ তারাও সেই পর্ব্বে গিয়েছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব তিনি যখন গালীলে আসিলেন, তখন গালীলীয়েরা তাঁহাকে গ্রহণ করিল, কারণ যিরূশালেমে পর্বের সময়ে তিনি যাহা যাহা করিয়াছিলেন, সেই সমস্ত তাহারা দেখিয়াছিল; কেননা তাহারাও সেই পর্বে গিয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পর্বের সময় যীশু যিরূশালেমে যা কিছু করেছিলেন, গালীলের লোকেরা সেই পর্বে গিয়েছিল বলে সব দেখতে পেয়েছিল। এইজন্য যীশু যখন গালীলে গেলেন তখন সেখানকার লোকেরা তাঁকে গ্রহণ করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈদের সময় ঈসা জেরুজালেমে যা কিছু করেছিলেন, গালীলের লোকেরা সেই ঈদে গিয়েছিল বলে সব দেখতে পেয়েছিল। এইজন্য ঈসা যখন গালীলে গেলেন তখন সেখানকার লোকেরা তাঁকে গ্রহণ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গালীলে গিয়ে পৌঁছালে গালীলবাসীরা তাঁকে সম্বর্ধনা জানাল। কারণ তারণোৎসবের সময় তারা জেরুশালেমে গিয়েছিল এবং সেখানে যীশুর সমস্ত কার্যকলাপ দেখেছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই তিনি যখন গালীলে এলেন, গালীলের লোকরা তাঁকে সাদরে গ্রহণ করল৷ জেরুশালেমে নিস্তারপর্বের সময় তিনি যা যা করেছিলেন তা তারা দেখেছিল, কারণ তারাও সেই পর্বের সময় সেখানে গিয়েছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তিনি গালীলে আসলেন তখন গালীলীয়েরা তাঁকে সাদরে গ্রহণ করেছিল, যিরূশালেমে পর্বের দিনের তিনি যা কিছু করেছিলেন, সে সব তারা দেখেছিল; কারণ তারাও সেই পর্ব্বে গিয়েছিল।