John 4:51 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি যাচ্ছেন, এমন সময়ে তার গোলামেরা তার কাছে এসে বললো, আপনার বালকটি বাঁচলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি তখনও পথে, এমন সময় তার পরিচারকেরা এসে তাকে সংবাদ দিল যে, তার ছেলেটি বেঁচে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি যাইতেছেন, এমন সময়ে তাঁহার দাসেরা তাঁহার নিকটে আসিয়া বলিল, আপনার বালকটী বাঁচিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন পথে তাঁর চাকরেরা তাঁর সঙ্গে দেখা করে বলল, ‘আপনার ছেলে ভাল হয়ে গেছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন তিনি যাচ্ছিলেন, সেই সময়ে তাঁর চাকরেরা তাঁর কাছে এসে বলল আপনার ছেলেটি বেঁচে গেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি যাইতেছেন, এমন সময়ে তাঁহার দাসেরা তাঁহার নিকটে আসিয়া বলিল, আপনার বালকটি বাঁচিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কর্মচারী যখন বাড়ী ফিরে যাচ্ছিলেন তখন পথেই তাঁর দাসেরা তাঁর কাছে গিয়ে বলল, “আপনার ছেলেটি ভাল হয়ে গেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কর্মচারী যখন বাড়ী ফিরে যাচ্ছিলেন তখন পথেই তাঁর গোলামেরা তাঁর কাছে গিয়ে বলল, “আপনার ছেলেটি ভাল হয়ে গেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুর কথায় বিশ্বাস করে তিনি চলে গেলেন। বাড়িতে গিয়ে পৌঁছানোর আগেই তাঁর দাসেরা গিয়ে তাঁকে খবর দিল যে তাঁর ছেলে বেঁচে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি যখন বাড়ি ফিরে যাচ্ছিলেন তখন পথে তাঁর চাকররা তাঁর সঙ্গে দেখা করে বলল, “আপনার ছেলে ভাল হয়ে গেছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন তিনি যাচ্ছিলেন, সেই দিনে তাঁর চাকরেরা তাঁর কাছে এসে বলল আপনার ছেলেটি বেঁচে গেছে।