John 4:52 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কোন্‌ ঘটিকায় তার উপশম আরম্ভ হয়েছিল? তারা তাঁকে বললো, গতকাল সপ্তম ঘটিকার সময়ে তার জ্বর ছেড়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কখন থেকে ছেলেটির অবস্থার উন্নতি ঘটল,” তার এই প্রশ্নের উত্তরে তারা বলল, “গতকাল বেলা একটায় তার জ্বর ছেড়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কোন্‌ ঘটিকায় তাহার উপশম আরম্ভ হইয়াছিল? তাহারা তাঁহাকে বলিল, কল্য সপ্তম ঘটিকার সময়ে তাহার জ্বর ছাড়িয়া গিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাদের জিজ্ঞেস করলেন, ‘সে কখন ভাল হয়েছে?’ তারা বলল, ‘গতকাল দুপুর একটার সময় তার জ্বর ছেড়েছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তিনি তাদের কাছে জিজ্ঞাসা করলেন কোন্ সময় তার সুস্থ হওয়া শুরু হয়েছিল? তারা তাঁকে বলল, কাল সপ্তম ঘন্টার সময়ে তার জ্বর ছেড়ে গিয়েছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি তাহাদিগকে জিজ্ঞাসা করিলেন, কোন্‌ ঘটিকায় তাঁহার উপশম আরম্ভ হইয়াছিল? তাহারা তাঁহাকে বলিল, কল্য সপ্তম ঘটিকার সময়ে তাহার জ্বর ছাড়িয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি সেই দাসদের জিজ্ঞাসা করলেন, “সে কখন ভাল হয়েছে?” তারা বলল, “গতকাল দুপুর একটার সময় তার জ্বর ছেড়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি সেই গোলামদের জিজ্ঞাসা করলেন, “সে কখন ভাল হয়েছে?” তারা বলল, “গতকাল দুপুর একটার সময় তার জ্বর ছেড়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি তাদের জিজ্ঞাসা করলেন, কখন সে সুস্থ হল? তারা বলল, গতকাল, বেলা একটার পর তার জ্বর ছেনে গেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাদের জিজ্ঞেস করলেন, “সে কখন ভাল হয়েছে?” তারা বলল, “গতকাল দুপুর একটার সময় তার জ্বর ছেড়েছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি তাদের কাছে জিজ্ঞাসা করলেন কোন দিন তার সুস্থ হওয়া শুরু হয়েছিল? তারা তাঁকে বলল, কাল প্রায় দুপুর একটার দিনের তার জ্বর ছেড়ে গিয়েছে।