John 4:53 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে পিতা বুঝলেন, ঈসা সেই ঘটিকাতেই তাকে বলেছিলেন, তোমার পুত্র বাঁচলো; আর তিনি নিজে ও তার সমস্ত পরিবার ঈসার উপর ঈমান আনলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বালকটির পিতা তখন বুঝতে পারলেন, ঠিক ওই সময়েই যীশু তাকে বলেছিলেন, “তোমার ছেলে বেঁচে থাকবে।” এর ফলে তিনি ও তার সমস্ত পরিজন বিশ্বাস করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে পিতা বুঝিলেন, যীশু সেই ঘটিকাতেই তাঁহাকে বলিয়াছিলেন, তোমার পুত্র বাঁচিল; আর তিনি আপনি ও তাঁহার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ছেলেটির বাবা বুঝতে পারলেন য়ে ঠিক সেই সময়ই যীশু তাকে বলেছিলেন, ‘তোমার ছেলে বাঁচল৷’ তখন সেই রাজ-কর্মচারী ও তাঁর পরিবারের সকলে যীশুর ওপর বিশ্বাস করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পিতা বুঝতে পারলেন, যীশু সেই ঘন্টাতেই তাঁকে বলেছিলেন, তোমার ছেলে বেঁচে গেছে; সুতরাং তিনি নিজে ও তাঁর পরিবারের সবাই বিশ্বাস করলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে পিতা বুঝিলেন, যীশু সেই ঘটিকাতেই তাঁহাকে বলিয়াছিলেন, তোমার পুত্র বাঁচিল; আর তিনি নিজে ও তাঁহার সমস্ত পরিবার বিশ্বাস করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে ছেলেটির বাবা বুঝতে পারলেন, ঠিক সেই সময়েই যীশু তাঁকে বলেছিলেন, “আপনার ছেলেটি বাঁচল।” তখন সেই রাজকর্মচারী ও তাঁর পরিবারের সবাই যীশুর উপর বিশ্বাস করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে ছেলেটির পিতা বুঝতে পারলেন, ঠিক সেই সময়েই ঈসা তাঁকে বলেছিলেন, “আপনার ছেলেটি বাঁচল।” তখন সেই রাজকর্মচারী ও তাঁর পরিবারের সবাই ঈসার উপর ঈমান আনলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বালকটির পিতা মনে করে দেখলেন, ঠিক সেই সময়ই যীশু তাঁকে বলেছিলেন, ‘তোমার ছেলে বেঁচে যাবে।’ এরপর তিনি এবং তাঁর পরিবারের সকলে যীশুর উপর বিশ্বাস স্থাপন করলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ছেলেটির বাবা বুঝতে পারলেন যে ঠিক সেই সময়ই যীশু তাকে বলেছিলেন, “তোমার ছেলে বাঁচল৷” তখন সেই রাজ-কর্মচারী ও তাঁর পরিবারের সকলে যীশুর ওপর বিশ্বাস করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পিতা বুঝতে পারলেন, যীশু সেই ঘন্টাতেই তাঁকে বলেছিলেন, তোমার ছেলে বেঁচে গেছে; সুতরাং তিনি নিজে ও তাঁর পরিবারের সবাই বিশ্বাস করলেন।