John 4:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সেই স্থানে ইয়াকুবের কূপ ছিল। তখন তিনি পথশ্রান্ত হওয়াতে সেই কূপের পাশেই বসলেন। বেলা তখন অনুমান ষষ্ঠ ঘটিকা। সামেরিয়ার এক জন স্ত্রীলোক সেই কূপ থেকে পানি তুলতে আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই স্থানে যাকোবের কুয়ো ছিল। পথশ্রান্ত যীশু কুয়োর পাশে বসলেন। তখন প্রায় দুপুরবেলা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সেই স্থানে যাকোবের কূপ ছিল। তখন যীশু পথশ্রান্ত হওয়াতে অমনি সেই কূপের পার্শ্বে বসিলেন। বেলা তখন অনুমান ষষ্ঠ ঘটিকা।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখানেই যাকোবের কুযাটি ছিল, যীশু সেই কুযার ধারে এসে বসলেন কারণ তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলেন, তখন বেলা প্রায় দুপুর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর সেই জায়গায় যাকোবের কূপ ছিল। তখন যীশু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে সেই কূপের পাশে বসলেন। তখন অনুমানে দুপুর বেলা ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সেই স্থানে যাকোবের কূপ ছিল। তখন যীশু পথশ্রান্ত হওয়াতে অমনি সেই কূপের পার্শ্বে বসিলেন। বেলা তখন অনুমান ষষ্ঠ ঘটিকা। শমরিয়ার একজন স্ত্রীলোক জল তুলিতে আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই জায়গায় যাকোবের কূয়া ছিল। পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যীশু সেই কূয়ার পাশে বসলেন। তখন বেলা প্রায় দুপুর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই জায়গায় ইয়াকুবের কূয়া ছিল। পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ঈসা সেই কূয়ার পাশে বসলেন। তখন বেলা প্রায় দুপুর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে যাকোবের কূপ নামে আখ্যাত একটি কূপ ছিল। তখন প্রায় দুপুর। পথশ্রমে ক্লান্ত হয়ে যীশু কুয়োর পাড়ে বসলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখানেই যাকোবের কুয়াটি ছিল, যীশু সেই কুয়ার ধারে এসে বসলেন কারণ তিনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছিলেন৷ তখন বেলা প্রায় দুপুর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সেই জায়গায় যাকোবের কূপ ছিল। তখন যীশু হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে সেই কূপের পাশে বসলেন। তখন অনুমানে দুপুর বেলা ছিল।