John 4:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা তাকে বললেন, আমাকে পান করার পানি দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এক শমরীয় নারী জল তুলতে এলে, যীশু তাকে বললেন, “আমাকে একটু জল খেতে করতে দেবে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শমরিয়ার একটী স্ত্রীলোক জল তুলিতে আসিল। যীশু তাহাকে বলিলেন, আমাকে পান করিবার জল দেও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
একজন শমরীযা স্ত্রীলোক সেখানে জল তুলতে এল৷ যীশু তাকে বললেন, ‘আমায় একটু জল খেতে দাও তো৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
শমরিয়ার একজন স্ত্রীলোক জল তুলতে এসে ছিলেন, এবং যীশু তাকে বললেন, “আমাকে পান করবার জন্য একটু জল দাও”।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু তাহাকে বলিলেন, আমাকে পান করিবার জল দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশুর শিষ্যেরা খাবার কিনতে গ্রামে গেছেন; এমন সময় শমরিয়ার একজন স্ত্রীলোক জল তুলতে আসল। যীশু তাকে বললেন, “আমাকে একটু জল খেতে দাও।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসার সাহাবীরা খাবার কিনতে গ্রামে গেছেন; এমন সময় সামেরিয়ার একজন স্ত্রীলোক পানি তুলতে আসল। ঈসা তাকে বললেন, “আমাকে একটু পানি খেতে দাও।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর শিষ্যেরা গেলেন শহরে খাবার কিনতে। এমন সময় শমরীয়াবাসিনী এক নারী এল জল তুলতে। যীশু তাকে বললেন, আমাকে জল দাও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন শমরীয়া স্ত্রীলোক সেখানে জল তুলতে এল৷ যীশু তাকে বললেন, “আমায় একটু জল খেতে দাও তো৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শমরিয়ার একজন স্ত্রীলোক জল তুলতে এসেছিলেন এবং যীশু তাকে বললেন, “আমাকে পান করবার জন্য একটু জল দাও।”