John 5:10 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব যাকে সুস্থ করা হয়েছিল, তাকে ইহুদীরা বললো, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে উচিত নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই, যে লোকটি রোগ থেকে সুস্থ হয়েছিল, ইহুদিরা তাকে বলল, “আজ বিশ্রামদিন। বিধান অনুসারে আজ শয্যা বয়ে নেওয়া তোমার পক্ষে অনুচিত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই দিন বিশ্রামবার। অতএব যাহাকে সুস্থ করা হইয়াছিল, তাহাকে যিহূদীরা বলিল, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই য়ে লোকটি আরোগ্য লাভ করেছিল তাকে ইহুদীরা বলল, ‘আজ বিশ্রামবার, এভাবে তোমার বিছানা বয়ে বেড়ানো বিধি-ব্যবস্থা বিরুদ্ধ কাজ হচ্ছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং যাকে সুস্থ করা হয়েছিল তাকে যিহূদী নেতারা বললেন, আজ বিশ্রামবার, বিছানা বয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার অনুমতি নেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই দিন বিশ্রামবার। অতএব যাহাকে সুস্থ করা হইয়াছিল, তাহাকে যিহূদীরা বলিল, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য যে লোকটিকে ভাল করা হয়েছিল তাকে যিহূদী নেতারা বললেন, “আজ বিশ্রামবার; ধর্মের নিয়ম মতে বিছানা তুলে নেওয়া তোমার উচিত নয়।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য যে লোকটিকে ভাল করা হয়েছিল তাকে ইহুদী নেতারা বললেন, “আজ বিশ্রামবার; শরীয়ত মতে বিছানা তুলে নেওয়া তোমার উচিত নয়।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেদিন ছিল সাব্বাথ দিন। যে লোকটি সুস্থ হয়েছিল, তাকে ইহুদী নেতারা বলল, আজ সাব্বাথ দিন। আজ তোমার বিছানা বয়ে নিয়ে যাওয়া উচিত নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই যে লোকটি আরোগ্য লাভ করেছিল তাকে ইহুদীরা বলল, “আজ বিশ্রামবার, এভাবে তোমার বিছানা বয়ে বেড়ানো বিধি-ব্যবস্থা বিরুদ্ধ কাজ হচ্ছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং যাকে সুস্থ করা হয়েছিল তাকে ইহূদি নেতারা বললে, আজ বিশ্রামবার, ব্যবস্থা অনুসারে বিছানা বয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার উচিত নয়।