John 5:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই কারণে ইহুদীরা ঈসাকে নির্যাতন করতে শুরু করলো, কেননা তিনি বিশ্রামবারে এসব করছিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু বিশ্রামদিনে এই সমস্ত কাজ করছিলেন বলে ইহুদিরা তাঁকে তাড়না করল এবং হত্যা করারও চেষ্টা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই কারণ যিহূদীরা যীশুকে তাড়না করিতে লাগিল, কেননা তিনি বিশ্রামবারে এই সকল করিতেছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর এই কারণেই ইহুদীরা যীশুকে নির্য়াতন করতে শুরু করল; কারণ তিনি বিশ্রামবারে এইসব কাজ করছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এই সব কারণে যিহূদী নেতারা যীশুকে তাড়না করতে লাগল, কারণ তিনি বিশ্রামবারে এই সব কাজ করছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই কারণ যিহূদীরা যীশুকে তাড়না করিতে লাগিল, কেননা তিনি বিশ্রামবারে এই সকল করিতেছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বিশ্রামবারে যীশু এই সব কাজ করছিলেন বলে যিহূদী নেতারা তাঁকে মেরে ফেলতে চেষ্টা করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বিশ্রামবারে ঈসা এই সব কাজ করছিলেন বলে ইহুদী নেতারা তাঁকে মেরে ফেলতে চেষ্টা করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাব্বাথ দিনে এ ধরণের কাজ করায় ইহুদীরা যীশুকে নানাভাবে নিগ্রহ করতে লাগল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর এই কারণেই ইহুদীরা যীশুকে নির্যাতন করতে শুরু করল; কারণ তিনি বিশ্রামবারে এইসব কাজ করছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এই সব কারণে ইহূদি নেতারা যীশুকে তাড়না করতে লাগল, কারণ তিনি বিশ্রামবারে এই সব কাজ করছিলেন।