John 5:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেরুশালেমে মেষ-দ্বারের কাছ একটি পুকুর আছে; ইবরানী ভাষায় সেটির নাম বৈথেস্দা, তার পাঁচটি চাঁদনি-ঘাট আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে মেষদ্বারের কাছে একটি সরোবর আছে। অরামীয় ভাষায় একে বলা হয় বেথেসদা। পাঁচটি আচ্ছাদিত ঘাট সরোবরটিকে ঘিরে রেখেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরূশালেমে মেষ দ্বারের নিকট একটী পুষ্করিণী আছে, ইব্রীয় ভাষায় সেটীর নাম বৈথেস্দা, তাহার পাঁচটী চাঁদনি ঘাট।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জেরুশালেমে মেষ ফটকের কাছে একটা পুকুর ছিল৷ ইব্রীয়তে সেই পুকুরটিকে ‘বৈথেসদা’ বলত৷ এই পুকুরটির পাঁচটি চাঁদনী ঘাট ছিল;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিরূশালেমে মেষ-ফটকের কাছে একটী পুকুর আছে, ইব্রীয় ভাষায় সেই পুকুরের নাম বৈথেসদা, তার পাঁচটা ছাদ দেওয়া ঘাট আছে ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরূশালেমে মেষ-দ্বারের নিকট একটি পুকুর আছে; ইব্রীয় ভাষায় সেটির নাম বৈথেস্দা, তাহার পাঁচটি চাঁদনি ঘাট।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেমে মেষ-ফটকের কাছে একটা পুকুর আছে; সেখানে পাঁচটা ছাদ-দেওয়া জায়গা আছে। ইব্রীয় ভাষায় পুকুরটার নাম বৈথেস্দা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেমে মেষ-দরজার কাছে একটা পুকুর আছে; সেখানে পাঁচটা ছাদ-দেওয়া জায়গা আছে। হিব্রু ভাষায় পুকুরটার নাম বেথেস্দা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে মেষদ্বারের পাশে একটি পুকুর ছিল। পুকুরটির পাঁচটি ঘাট। হিব্রু ভাষায় এটিকে বলা হত বেথসাথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমে মেষ ফটকের কাছে একটা পুকুর ছিল৷ ইব্রীয়তে সেই পুকুরটিকে “বৈথেসদা” বলা হত৷ এই পুকুরটির পাঁচটি চাঁদনী ঘাট ছিল;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেমে মেষ ফটকের কাছে একটি পুকুর আছে, ইব্রীয় ভাষায় সেই পুকুরের নাম বৈথেসদা, তার পাঁচটি ছাদ দেওয়া ঘাট আছে।