John 5:34 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আমি যে সাক্ষ্য গ্রহণ করি, তা মানুষ থেকে নয়; তবুও আমি এসব বলছি, যেন তোমরা নাজাত পাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যে মানুষের সাক্ষ্য গ্রহণ করি তা নয়, কিন্তু তোমরা যেন পরিত্রাণ লাভ করতে পারো, সেজন্য এর উল্লেখ করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমি যে সাক্ষ্য গ্রহণ করি, তাহা মনুষ্য হইতে নয়; তথাপি আমি এ সকল কহিতেছি, যেন তোমরা পরিত্রাণ পাও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমি কোন মানুষের সাক্ষ্যের ওপর নির্ভর করি না৷ তবু আমি এসব কথা বলছি, যাতে তোমরা উদ্ধার পেতে পার৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি যে সাক্ষ্য গ্রহণ করি তা মানুষ থেকে নয় তবুও আমি এই সব বলছি যেন তোমরা পরিত্রাণ পাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমি যে সাক্ষ্য গ্রহণ করি, তাহা মনুষ্য হইতে নয়; তথাপি আমি এই সকল কহিতেছি, যেন তোমরা পরিত্রাণ পাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবশ্য আমি মানুষের সাক্ষ্যের উপর নির্ভর করি না, কিন্তু যেন আপনারা পাপ থেকে উদ্ধার পান সেইজন্য এই সব কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অবশ্য আমি মানুষের সাক্ষ্যের উপর ভরসা করি না, কিন্তু যেন আপনারা নাজাত পান সেইজন্য এই সব কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মানুষের সাক্ষ্যের উপরেই যে আমি নির্ভর করি তা নয়। কিন্তু তোমরা যাতে উদ্ধার পাও সেইজন্যই এসব কথা আমি বলছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমি কোন মানুষের সাক্ষ্যের ওপর নির্ভর করি না৷ তবু আমি এসব কথা বলছি, যাতে তোমরা উদ্ধার পেতে পার৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি যে সাক্ষ্য গ্রহণ করি তা মানুষ থেকে নয় তবুও আমি এই সব বলছি যেন তোমরা পরিত্রান পাও।