John 5:38 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁর কালাম তোমাদের অন্তরে অবস্থিতি করে না; কেননা তিনি যাঁকে প্রেরণ করেছেন, তাঁর উপর তোমরা ঈমান আন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের মধ্যে তাঁর বাক্য বিরাজ করে না। কারণ তিনি যাঁকে পাঠিয়েছেন, তোমরা তাঁকে বিশ্বাস করো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহার বাক্য তোমাদের অন্তরে অবস্থিতি করে না; কেননা তিনি যাঁহাকে প্রেরণ করিয়াছেন, তাঁহাকে তোমরা বিশ্বাস কর না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর তাঁর শিক্ষাও তোমাদের অন্তরে নেই, কারণ ঈশ্বর য়াঁকে পাঠিয়েছেন, তোমরা তাঁকে বিশ্বাস করো না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাঁর বাক্য তোমাদের অন্তরে থাকে না; কারণ তিনি যাঁকে পাঠিয়েছেন তোমরা তাঁকে বিশ্বাস কর না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহার বাক্য তোমাদের অন্তরে অবস্থিতি করে না; কেননা তিনি যাঁহাকে প্রেরণ করিয়াছেন, তাঁহাকে তোমরা বিশ্বাস কর না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা ছাড়া তাঁর বাক্য আপনাদের অন্তরে থাকে না, কারণ তিনি যাঁকে পাঠিয়েছেন তাঁর উপর আপনারা বিশ্বাস করেন না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা ছাড়া তাঁর কালাম আপনাদের দিলে থাকে না, কারণ তিনি যাঁকে পাঠিয়েছেন তাঁর উপর আপনারা ঈমান আনেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর বাণী তোমাদের অন্তরে স্থান পায়নি কারণ তাঁর প্রেরিত ব্যক্তিকে তোমরা বিশ্বাস কর নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর তাঁর শিক্ষাও তোমাদের অন্তরে নেই, কারণ ঈশ্বর যাঁকে পাঠিয়েছেন, তোমরা তাঁকে বিশ্বাস করো না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর বাক্য তোমাদের অন্তরে থাকে না; কারণ তিনি যাকে পাঠিয়েছেন তোমরা তাঁকে বিশ্বাস কর না।