John 5:45 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মনে করো না যে, আমি পিতার কাছে তোমাদের উপরে দোষারোপ করবো; এক জন আছেন, যিনি তোমাদের উপরে দোষারোপ করেন; তিনি মূসা, যাঁর উপরে তোমরা প্রত্যাশা রেখেছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমরা মনে কোরো না যে, পিতার সামনে আমি তোমাদের অভিযুক্ত করব। যার উপর তোমাদের প্রত্যাশা, সেই মোশিই তোমাদের অভিযুক্ত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মনে করিও না যে, আমি পিতার নিকটে তোমাদের উপরে দোষারোপ করিব; এক জন আছেন, যিনি তোমাদের উপরে দোষারোপ করেন; তিনি মোশি, যাঁহার উপরে তোমরা প্রত্যাশা রাখিয়াছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মনে করো না য়ে আমিই সেই ব্যক্তি য়ে পিতার কাছে তোমাদের ওপর দোষারোপ করব৷ তোমাদের সাহায্য করবেন বলে য়ে মোশির উপর তোমরা আশা রাখো তিনিই তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মনে করো না যে আমি পিতার কাছে তোমাদের দোষী করব। সেখানে আর এক জন আছেন যিনি তোমাদের দোষী করেন তিনি হলেন মোশি যাঁর উপরে তোমরা আশা রেখেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মনে করিও না যে, আমি পিতার নিকটে তোমাদের উপরে দোষারোপ করিব; একজন আছেন, যিনি তোমাদের উপরে দোষারোপ করেন; তিনি মোশি, যাঁহার উপরে তোমরা প্রত্যাশা রাখিয়াছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মনে করবেন না যে, পিতার কাছে আমি আপনাদের দোষী করব; কিন্তু যে মোশির উপরে আপনারা আশা করে আছেন সেই মোশিই আপনাদের দোষী করছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মনে করবেন না যে, পিতার কাছে আমি আপনাদের দোষী করব; কিন্তু যে মূসার উপরে আপনারা আশা করে আছেন সেই মূসাই আপনাদের দোষী করছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথা ভেবো না যে পিতার কাছে আমি তোমাদের নামে অভিযোগ করব। কিন্তু যাঁর উপরে তোমাদের ভরসা, সেই মোশিই তোমাদের অভিযুক্ত করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মনে করো না যে আমিই সেই ব্যক্তি যে পিতার কাছে তোমাদের ওপর দোষারোপ করব৷ তোমাদের সাহায্য করবেন বলে যে মোশির ওপর তোমরা আশা রাখো তিনিই তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মনে করো না যে আমি পিতার কাছে তোমাদের দোষী করব। সেখানে আর একজন আছেন যিনি তোমাদের দোষী করেন তিনি হলেন মোশি যাঁর উপরে তোমরা আশা রেখেছ।