John 6:10 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা বললেন, লোকদেরকে বসিয়ে দাও। সেই স্থানে অনেক ঘাস ছিল আর তার উপরেই লোকেরা বসে গেল। সেখানে পুরুষের সংখ্যা অনুমান পাঁচ হাজার লোক ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু বললেন, “লোকদের বসিয়ে দাও।” সেখানে প্রচুর ঘাস ছিল এবং প্রায় পাঁচ হাজার পুরুষ বসে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু বলিলেন, লোকদিগকে বসাইয়া দেও। সে স্থানে অনেক ঘাস ছিল। তাহাতে পুরুষেরা, সংখ্যায় অনুমান পাঁচ হাজার লোক, বসিয়া গেল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু বললেন, ‘লোকদের বসিয়ে দাও৷’ সেই জায়গায় অনেক ঘাস ছিল৷ তখন সব লোকেরা বসে গেল৷ সেখানে প্রায় পাঁচ হাজার পুরুষ ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু বলিলেন, “লোকদের বসিয়ে দাও”। সেই জায়গায় অনেক ঘাস ছিল। সুতরাং পুরুষেরা বসে গেল, সংখ্যায় প্রায় পাঁচ হাজার লোক হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু বলিলেন, লোকদিগকে বসাইয়া দেও। সেই স্থানে অনেক ঘাস ছিল। তাহাতে পুরুষেরা, সংখ্যায় অনুমান পাঁচ হাজার লোক, বসিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু বললেন, “লোকদের বসিয়ে দাও।” সেই জায়গায় অনেক ঘাস ছিল। লোকেরা তারই উপর বসে গেল। সেখানে পুরুষের সংখ্যাই ছিল কমবেশি পাঁচ হাজার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা বললেন, “লোকদের বসিয়ে দাও।” সেই জায়গায় অনেক ঘাস ছিল। লোকেরা তারই উপর বসে গেল। সেখানে পুরুষের সংখ্যাই ছিল কমবেশি পাঁচ হাজার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু বললেন, সবাইকে বসিয়ে দাও। প্রচুর ঘাসে ঢাকা ছিল জায়গাটা। লোকেরা সব বসে পড়ল সেখানে। সেই জনতার মধ্যে পুরুষের সংখ্যাই ছিল পাঁচ হাজার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু বললেন, “লোকদের বসিয়ে দাও৷” সেই জায়গায় অনেক ঘাস ছিল৷ তখন সব লোকেরা বসে গেল৷ সেখানে প্রায় পাঁচ হাজার পুরুষ ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু বললেন, “লোকদের বসিয়ে দাও।” সেই জায়গায় অনেক ঘাস ছিল। সুতরাং পুরুষেরা বসে গেল, সংখ্যায় প্রায় পাঁচ হাজার লোক হবে।