John 6:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঈসা সেই রুটি কয়খানি নিলেন ও শুকরিয়া জানালেন এবং যারা বসেছিল তাদেরকে ভাগ করে দিলেন; সেভাবে মাছ কয়টি থেকেও যে যত চাইল তা তিনি তাদের দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন যীশু রুটিগুলি নিয়ে ধন্যবাদ দিলেন এবং যারা বসেছিলেন তাদের মধ্যে চাহিদামতো ভাগ করে দিলেন। মাছগুলি নিয়েও তিনি তাই করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন যীশু সেই রুটী কয়খানি লইলেন, ও ধন্যবাদ করিলেন, এবং যাহারা বসিয়াছিল, তাহাদিগকে ভাগ করিয়া দিলেন; সেইরূপে মাছ কয়টী হইতেও, তাহারা যত ইচ্ছা করিল, দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর যীশু সেই রুটি কখানা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং যাঁরা সেখানে বসেছিল তাদের সেগুলি ভাগ করে দিলেন৷ আর তিনি মাছও ভাগ করে দিলেন৷ য়েযত চাইল তত পেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু সেই রুটী কয়টি নিলেন এবং ধন্যবাদ দিয়ে যারা বসে ছিল তাদেরকে ভাগ করে দিলেন; সেইভাবে মাছ কয়টীও তারা যতটা চেয়েছিল ততটা দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন যীশু সেই রুটি কয়খানি লইলেন, ও ধন্যবাদ করিলেন, এবং যাহারা বসিয়াছিল, তাহাদিগকে ভাগ করিয়া দিলেন; সেইরূপে মাছ কয়টি হইতেও, তাহারা যত ইচ্ছা করিল, দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে যীশু সেই রুটি কয়খানা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং যারা বসে ছিল তাদের ভাগ করে দিলেন। সেইভাবে তিনি মাছও দিলেন। যে যত চাইল তত পেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে ঈসা সেই রুটি কয়খানা নিয়ে আল্লাহ্কে শুকরিয়া জানালেন এবং যারা বসে ছিল তাদের ভাগ করে দিলেন। সেইভাবে তিনি মাছও দিলেন। যে যত চাইল তত পেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু রুটিগুলি নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তারপর উপবিষ্ট লোকদের মধ্যে সেগুলি পরিবেশন করার জন্য শিষ্যদের দিলেন। মাছের বেলাতেও তিনি তাই-ই করলেন। যে যত চাইল, পেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যীশু সেই রুটি কখানা নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ দিলেন এবং যারা সেখানে বসেছিল তাদের সেগুলি ভাগ করে দিলেন৷ আর তিনি মাছও ভাগ করে দিলেন৷ যে যত চাইল তত পেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু সেই রুটি কয়টি নিলেন এবং ধন্যবাদ দিয়ে যারা বসেছিল তাদেরকে ভাগ করে দিলেন; সেইভাবে মাছ কয়টিও তারা যতটা চেয়েছিল ততটা দিলেন।