John 6:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তাঁরা সংগ্রহ করলেন, আর ঐ পাঁচখানা যবের রুটির গুঁড়াগাঁড়ায় সেই লোকদের ভোজনের পর যা বেঁচেছিল, তাতে বারো ডালা পূর্ণ করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই তাঁরা সেই পাঁচটি যবের রুটির অবশিষ্ট অংশ সংগ্রহ করলেন। লোকদের খাওয়ার পর বেঁচে যাওয়া রুটির টুকরোগুলি দিয়ে তাঁরা বারোটি ঝুড়ি পূর্ণ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে তাঁহারা সংগ্রহ করিলেন, আর ঐ পাঁচখানা যবের রুটীর গুঁড়াগাঁড়ায় সেই লোকদের ভোজনের পর যাহা বাঁচিয়াছিল, তাহাতে বারো ডালা পূর্ণ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তাঁরা সে সব জড়ো করলেন, লোকেরা খাবার পরে যবের সেই পাঁচ খানা রুটির টুকরো-টাকরা যা পড়ে ছিল শিষ্যেরা তা জড়ো করলে বারো টুকরী ভর্তি হয়ে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সুতরাং তাঁরা জড়ো করলেন এবং ঐ পাঁচটি যবের রুটীর গুঁড়াগাঁড়ায় সেই মানুষদের খাবার পর যা বেঁচেছিল তাতে বারো ঝুড়ি ভরলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে তাঁহারা সংগ্রহ করিলেন, আর ঐ পাঁচখানি যবের রুটির গুঁড়াগাঁড়ায় সেই লোকদের ভোজনের পর যাহা বাঁচিয়াছিল, তাহাতে বারো ডালা পূর্ণ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকেরা খাবার পরে সেই পাঁচখানা রুটির যা বাকী ছিল শিষ্যেরা তা জড়ো করে বারোটা টুকরি ভর্তি করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকেরা খাবার পরে সেই পাঁচখানা রুটির যা বাকী ছিল সাহাবীরা তা জড়ো করে বারোটা টুকরি ভর্তি করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকদের খাওয়াদাওয়ার পর পাঁচখানা যবের রুটি থেকে যে টুকরোগুলি বেঁচেছিল তাতে তাঁদের বারোটি ঝুড়ি ভরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তাঁরা সে সব জড়ো করলেন৷ লোকেরা খাবার পরে যবের সেই পাঁচ খানা রুটির টুকরো-টাকরা যা পড়ে ছিল শিষ্যরা তা জড়ো করলে বারো টুকরী ভর্ত্তি হয়ে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সুতরাং তাঁরা জড়ো করলেন এবং ঐ পাঁচটি যবের রুটি গুঁড়াগাঁড়ায় সেই মানুষদের খাবার পর যা বেঁচেছিল তাতে বারো ঝুড়ি ভরলেন।