John 6:14 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব সেই লোকেরা তাঁর কৃত চিহ্ন-কাজ দেখে বলতে লাগল, উনি সত্যিই সেই নবী, যিনি দুনিয়াতে আসছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশুর করা এই চিহ্নকাজ দেখে লোকেরা বলতে লাগল, “পৃথিবীতে যাঁর আসার কথা, ইনি নিশ্চয়ই সেই ভাববাদী।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব সেই লোকেরা তাঁহার কৃত চিহ্ন-কার্য্য দেখিয়া বলিতে লাগিল, উনি সত্যই সেই ভাববাদী, যিনি জগতে আসিতেছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
লোকেরা যীশুকে এই অলৌকিক চিহ্ন করতে দেখে বলতে লাগল, ‘জগতে য়াঁর আগমনের কথা আছে ইনি নিশ্চয়ই সেই ভাববাদী৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সেই মানুষেরা তাঁর আশ্চর্য কাজ দেখে বলতে লাগল, ইনি সত্যই সেই ভবিষৎ বক্তা যাঁর পৃথিবীতে আসার কথা আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব সেই লোকেরা তাঁহার কৃত চিহ্ন-কার্য দেখিয়া বলিতে লাগিল, উনি সত্যই সেই ভাববাদী, যিনি জগতে আসিতেছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশুর এই আশ্চর্য কাজ দেখে লোকেরা বলতে লাগল, “জগতে যে নবীর আসবার কথা আছে ইনি সত্যিই সেই নবী।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসার এই অলৌকিক কাজ দেখে লোকেরা বলতে লাগল, “দুনিয়াতে যে নবীর আসবার কথা আছে ইনি সত্যিই সেই নবী।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুর এই ঐশীশক্তির নিদর্শন দেখে লোকেরা বলল, নিশ্চয়ই ইনিই সেই নবী, জগতে যাঁর আবির্ভাব হবার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকেরা যীশুকে এই অলৌকিক চিহ্ন করতে দেখে বলতে লাগল, “জগতে যাঁর আগমনের কথা আছে ইনি নিশ্চয়ই সেই ভাববাদী৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেই মানুষেরা তাঁর আশ্চর্য্য কাজ দেখে বলতে লাগল, ইনি সত্যই সেই ভাববাদী যাঁর পৃথিবীতে আসার কথা আছে।