John 6:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং একখানি নৌকায় উঠে সমুদ্রপারে কফরনাহূমের দিকে যেতে লাগলেন। সেই সময়ে অন্ধকার হয়েছিল এবং ঈসা তখনও তাঁদের কাছে আসেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে একটি নৌকায় উঠে তাঁরা সাগর পার হয়ে কফরনাহূমের উদ্দেশে যাত্রা করলেন। সেই সময় অন্ধকার নেমে এলেও যীশু তখনও তাঁদের কাছে ফিরে আসেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং একখানি নৌকায় উঠিয়া সমুদ্রপারে কফরনাহূমের দিকে গমন করিতে লাগিলেন। সে সময় অন্ধকার হইয়াছিল, এবং যীশু তখনও তাঁহাদের নিকটে আইসেন নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা একটা নৌকায় উঠেহ্রদের অপর পারে কফরনাহূমের দিকে য়েতে থাকলেন৷ তখন অন্ধকার হয়ে গিয়েছিল, আর যীশু তখনও তাদের কাছে আসেন নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা একটি নৌকায় উঠলেন এবং সমুদ্রের অপর পারে কফরনাহূমের দিকে চলতে লাগলেন। সে সময় অন্ধকার হয়ে এসেছিল এবং যীশু তখনও তাঁদের কাছে আসেন নি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং একখানি নৌকায় উঠিয়া সমুদ্রপারে কফরনাহূমের দিকে গমন করিতে লাগিলেন। সেই সময়ে অন্ধকার হইয়াছিল, এবং যীশু তখনও তাঁহাদের নিকটে আইসেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর নৌকায় উঠে কফরনাহূম শহরে যাবার জন্য সাগর পার হতে লাগলেন। সেই সময় অন্ধকার হয়েছিল, আর তখনও যীশু তাঁদের কাছে আসেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর নৌকায় উঠে কফরনাহূম শহরে যাবার জন্য সাগর পার হতে লাগলেন। সেই সময় অন্ধকার হয়েছিল, আর তখনও ঈসা তাঁদের কাছে আসেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং কফরনাউমে যাবার জন্য একটি নৌকায় উঠে সাগর পাড়ি দিতে শুরু করলেন। ইতিমধ্যে অন্ধকার ছেয়ে গেছে কিন্তু যীশু তখনও তাঁদের সঙ্গে মিলিত হলেন না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা একটা নৌকায় উঠে হ্রদের অপর পারে কফরনাহূমের দিকে যেতে থাকলেন৷ তখন অন্ধকার হয়ে গিয়েছিল, আর যীশু তখনও তাদের কাছে আসেন নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা একটি নৌকায় উঠলেন এবং সমুদ্রের অপর পারে কফরনাহূমের দিকে চলতে লাগলেন। সে দিন অন্ধকার হয়ে এসেছিল এবং যীশু তখনও তাঁদের কাছে আসেননি।