John 6:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব লোকেরা যখন দেখলো, ঈসা সেখানে নেই, তাঁর সাহাবীরাও নেই, তখন তারা সেসব নৌকায় চড়ে ঈসার খোঁজে কফরনাহূমে আসল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু বা তাঁর শিষ্যদের কেউই সেখানে নেই বুঝতে পেরে সকলে নৌকায় উঠে যীশুর সন্ধানে কফরনাহূমে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—অতএব লোকেরা যখন দেখিল, যীশু সেখানে নাই, তাঁহার শিষ্যেরাও নাই, তখন তাহারা সেই সকল নৌকায় চড়িয়া যীশুর অন্বেষণে কফরনাহূমে আসিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু যখন লোকেরা দেখল য়ে যীশু বা তাঁর শিষ্যরা কেউই সেখানে নেই, তখন তারা নৌকায় চড়ে যীশুর খোঁজে কফরনাহূমে চলে গেল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন মানুষের দল দেখল যে, না যীশু না শিষ্যেরা কেউই সেখানে নেই, তখন তারা সেই সব নৌকায় চড়ে যীশুর খোঁজ করতে কফরনাহূমে গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব লোকেরা যখন দেখিল, যীশু সেখানে নাই, তাঁহার শিষ্যেরাও নাই, তখন তাহারা সেই সকল নৌকায় চড়িয়া যীশুর অন্বেষণে কফরনাহূমে আসিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য লোকেরা যখন দেখল যে, যীশু বা তাঁর শিষ্যেরা কেউই সেখানে নেই তখন তারা সেই নৌকাগুলোতে উঠে যীশুকে খুঁজবার জন্য কফরনাহূমে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য লোকেরা যখন দেখল যে, ঈসা বা তাঁর সাহাবীরা কেউই সেখানে নেই তখন তারা সেই নৌকাগুলোতে উঠে ঈসাকে খুঁজবার জন্য কফরনাহূমে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জনতা যীশুকে বা তাঁর শিষ্যদের এর মধ্যে কোথাও দেখতে না পেয়ে তারা নিজেরাই ঐ নৌকাগুলিতে উঠে যীশুর খোঁজে কফরনাউমের দিকে চলল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যখন লোকেরা দেখল যে যীশু বা তাঁর শিষ্যরা কেউই সেখানে নেই, তখন তারা নৌকায় চড়ে যীশুর খোঁজে কফরনাহূমে চলে গেল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন মানুষের দল দেখল যে, না যীশু না শিষ্যেরা কেউই সেখানে নেই, তখন তারা সেই সব নৌকায় চড়ে যীশুর খোঁজ করতে কফরনাহূমে গেল।