John 6:41 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ইহুদীরা তাঁর বিষয়ে বচসা করতে লাগল, কেননা তিনি বলেছিলেন, আমিই সেই খাদ্য, যা বেহেশত থেকে নেমে এসেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একথায় ইহুদিরা তাঁর বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করতে লাগল, কারণ তিনি বলেছিলেন, “আমিই সেই খাদ্য, যা স্বর্গলোক থেকে নেমে এসেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যিহূদীরা তাঁহার বিষয়ে বচসা করিতে লাগিল, কেননা তিনি বলিয়াছিলেন, আমিই সেই খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন ইহুদীরা যীশুর সম্পর্কে গুঞ্জন শুরু করল, কারণ তিনি বলেছিলেন, ‘আমিই সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যিহূদী নেতারা তাঁর সম্পর্কে বকবক করতে লাগল, কারণ তিনি বলেছিলেন, “আমিই সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে”।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যিহূদীরা তাঁহার বিষয়ে বচসা করিতে লাগিল, কেননা তিনি বলিয়াছিলেন, আমিই সেই খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন যিহূদী নেতারা যীশুর বিরুদ্ধে বকবক করতে লাগলেন, কারণ যীশু বলেছিলেন, “স্বর্গ থেকে যে রুটি নেমে এসেছে আমিই সেই রুটি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন ইহুদী নেতারা ঈসার বিরুদ্ধে বকবক করতে লাগলেন, কারণ তিনি বলেছিলেন, “বেহেশত থেকে যে রুটি নেমে এসেছে আমিই সেই রুটি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘আমিই সেই খাদ্য, স্বর্গ থেকে যা নেমে এসেছে'-যীশুর এ কথায় ইহুদীদের মধ্যে অসন্তোষের গুঞ্জন শুরকু হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন ইহুদীরা যীশুর সম্পর্কে গুঞ্জন শুরু করল, কারণ তিনি বলেছিলেন, “আমিই সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ইহূদি নেতারা তাঁর সম্পর্কে বকবক করতে লাগল, কারণ তিনি বলেছিলেন, “আমিই সেই রুটি যা স্বর্গ থেকে নেমে এসেছে।”