John 6:45 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নবীদের কিতাবে লেখা আছে, “তারা সকলে আল্লাহ্র কাছে শিক্ষা পাবে।” যে কেউ পিতার কাছে শুনে শিক্ষা পেয়েছে, সেই আমার কাছে আসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদীদের গ্রন্থে লেখা আছে, ‘তারা সবাই ঈশ্বরের কাছ থেকে শিক্ষা লাভ করবে।’ পিতার কথায় যে কর্ণপাত করে এবং তাঁর কাছে শিক্ষা লাভ করে, সে আমার কাছে আসে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভাববাদিগণের গ্রন্থে লেখা আছে, “তাহারা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে।” যে কেহ পিতার নিকটে শুনিয়া শিক্ষা পাইয়াছে, সেই আমার কাছে আইসে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ভাববাদীদের পুস্তকে লেখা আছে: ‘তারা সকলেই ঈশ্বরের কাছে শিক্ষা লাভ করবে৷’ য়ে কেউ পিতার কাছে শুনে শিক্ষা পেয়েছে সেই আমার কাছে আসে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভবিষ্যৎ বক্তাদের বইতে লেখা আছে, “তারা সবাই ঈশ্বরের কাছে শিক্ষা পাবে।” যে কেহ পিতার কাছে শুনে শিক্ষা পেয়েছে, সেই আমার কাছে আসে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভাববাদিগণের গ্রন্থে লেখা আছে, “তাহারা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে।” যে কেহ পিতার নিকটে শুনিয়া শিক্ষা পাইয়াছে, সেই আমার কাছে আইসে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবীদের বইয়ে লেখা আছে, ‘তারা সবাই ঈশ্বরের কাছে শিক্ষা পাবে।’ যে কেউ পিতার কাছ থেকে শুনে শিক্ষা পেয়েছে সে-ই আমার কাছে আসে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবীদের কিতাবে লেখা আছে, ‘তারা সবাই আল্লাহ্র কাছে শিক্ষা পাবে।’ যে কেউ পিতার কাছ থেকে শুনে শিক্ষা পেয়েছে সে-ই আমার কাছে আসে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবীদের গ্রন্থে লেখা আছে ‘ঈশ্বরই তাদের সকলকে শিক্ষাদান করবেন।’ যারা পিতার কথা শুনেছে এবং তাঁর কাছে শিক্ষালাভ করেছে, তারাই আমার কাছে আসবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভাববাদীদের পুস্তকে লেখা আছে: ‘তারা সকলেই ঈশ্বরের কাছে শিক্ষা লাভ করবে৷’ যে কেউ পিতার কাছে শুনে শিক্ষা পেয়েছে সেই আমার কাছে আসে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাববাদীদের বইতে লেখা আছে, “তারা সবাই ঈশ্বরের কাছে শিক্ষা পাবে।” যে কেউ পিতার কাছে শুনে শিক্ষা পেয়েছে, সেই আমার কাছে আসে।