John 6:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ঈসা চোখ তুলে বিস্তর লোক তাঁর কাছে আসছে দেখে ফিলিপকে বললেন, ওদের খাবারের জন্য আমরা কোথায় রুটি কিনতে পাব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু চোখ তুলে অনেক লোককে তাঁর দিকে এগিয়ে আসতে দেখে ফিলিপকে বললেন, “এসব লোককে খাওয়াবার জন্য আমরা কোথা থেকে রুটি কিনব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যীশু চক্ষু তুলিয়া, বিস্তর লোক তাঁহার নিকটে আসিতেছে দেখিয়া, ফিলিপকে বলিলেন, উহাদের আহারার্থে আমরা কোথায় রুটী কিনিতে পাইব?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু যখন দেখলেন বহু লোক তাঁর কাছে আসছে তখন তিনি ফিলিপকে বললেন, ‘এই লোকেদের খেতে দেবার জন্য আমরা কোথায় রুটি কিনতে পাব?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যখন যীশু তাকালেন এবং দেখলেন যে বহু মানুষ তাঁর কাছে আসছে তখন তিনি ফিলিপকে বললেন, এদের খাবারের জন্য আমরা কোথায় রুটি কিনতে যাব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যীশু চক্ষু তুলিয়া, বিস্তর লোক তাঁহার নিকটে আসিতেছে দেখিয়া, ফিলিপকে বলিলেন, উহাদের আহারার্থে আমরা কোথায় রুটি কিনিতে পাইব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু চেয়ে দেখলেন অনেক লোক তাঁর কাছে আসছে। তিনি ফিলিপকে বললেন, “এই লোকদের খাওয়াবার জন্য আমরা কোথা থেকে রুটি কিনব?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা চেয়ে দেখলেন অনেক লোক তাঁর কাছে আসছে। তিনি ফিলিপকে বললেন, “এই লোকদের খাওয়াবার জন্য আমরা কোথা থেকে রুটি কিনব?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চোখ তুলে তাকাতেই যীশু দেখতে পেলেন বিরাট এক জনতা তাঁর দিকে আসছে। তিনি তখন ফিলিপকে বললেনঃ এই সব লোককে খাওয়াবার জন্য বলো তো কোথা থেকে খাবার কেনা যায়?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু যখন দেখলেন বহু লোক তাঁর কাছে আসছে তখন তিনি ফিলিপকে বললেন, “এই লোকদের খেতে দেবার জন্য আমরা কোথায় রুটি কিনতে পাব?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন যীশু তাকালেন এবং দেখলেন যে বহু মানুষ তাঁর কাছে আসছে তখন তিনি ফিলিপকে বললেন, এদের খাবারের জন্য আমরা কোথায় রুটি কিনতে যাব?