John 6:52 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ইহুদীরা পরস্পর তর্ক করে বলতে লাগল, এই ব্যক্তি কেমন করে আমাদেরকে ভোজনের জন্য নিজের শরীর দিতে পারে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ইহুদিরা নিজেদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু করল, “এই লোকটি কীভাবে আমাদের খাওয়ার জন্য তাঁর মাংস দান করতে পারে?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যিহূদীরা পরস্পর বাগ্‌যুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই কথা শুনে ইহুদীদের মধ্যে তর্ক বেধে গেল৷ তারা বলতে লাগল, ‘এই লোকটা কেমন করে তার দেহের মাংস আমাদের খেতে দিতে পারে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিহূদীরা খুব রেগে গেল ও একে অপরের সঙ্গে তর্ক করে বলতে লাগলো, কেমন করে ইনি আমাদেরকে খাবার জন্য নিজের মাংস দেবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যিহূদীরা পরস্পর বাগ্‌যুদ্ধ করিয়া বলিতে লাগিল, এ ব্যক্তি কেমন করিয়া আমাদিগকে ভোজনের জন্য আপনার মাংস দিতে পারে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে যিহূদী নেতাদের মধ্যে তর্কাতর্কি শুরু হল। তাঁরা বলতে লাগলেন, “কেমন করে এই লোকটা তার দেহ আমাদের খেতে দিতে পারে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে ইহুদী নেতাদের মধ্যে তর্কাতর্কি শুরু হল। তাঁরা বলতে লাগলেন, “কেমন করে এই লোকটা তার শরীর আমাদের খেতে দিতে পারে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ কথায় ইহুদীদের মধ্যে প্রচণ্ড বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। তারা বলতে লাগল, কি করে এই লোকটা বলে যে সে তার মাংস আমাদের খেতে দেবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কথা শুনে ইহুদীদের মধ্যে তর্ক বেধে গেল৷ তারা বলতে লাগল, “এই লোকটা কেমন করে তার দেহের মাংস আমাদের খেতে দিতে পারে?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইহূদিরা খুব রেগে গেল ও একে অপরের সঙ্গে তর্ক করে বলতে লাগলো, কেমন করে ইনি আমাদেরকে খাবার জন্য নিজের মাংস দেবে?