John 6:53 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ঈসা তাদেরকে বললেন, সত্যি, সত্যি, আমি তোমাদেরকে বলছি, তোমরা যদি ইবনুল-ইনসানের গোশ্‌ত ভোজন ও তাঁর রক্ত পান না কর, তোমাদের মধ্যে জীবন নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন এবং তাঁর রক্ত পান না করো, তোমাদের মধ্যে জীবন নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু তাহাদিগকে কহিলেন, সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাঁহার রক্ত পান না কর, তোমাদিগেতে জীবন নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাদের বললেন, ‘আমি তোমাদের সত্যিই বলছি; তোমরা যদি মানবপুত্রের মাংস না খাও ও তাঁর রক্ত পান না কর, তাহলে তোমাদের মধ্যে জীবন নেই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তাদেরকে বললেন, সত্য, সত্যই আমি তোমাদের বলছি, যতক্ষণ না তোমরা মনুষ্যপুত্রের মাংস খাবে ও তাঁর রক্ত পান করবে তোমাদের নিজেদের জীবন পাবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু তাহাদিগকে কহিলেন, সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাঁহার রক্ত পান না কর, তোমাদের মধ্যে জীবন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁদের বললেন, “আমি সত্যিই আপনাদের বলছি, মনুষ্যপুত্রের মাংস ও রক্ত যদি আপনারা না খান তবে আপনাদের মধ্যে জীবন নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁদের বললেন, “আমি সত্যিই আপনাদের বলছি, ইব্‌ন্তেআদমের গোশ্‌ত ও রক্ত যদি আপনারা না খান তবে আপনাদের মধ্যে জীবন নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তখন বললেনঃ আমি তোমাদের সত্য বলছি, মানবপুত্রের দেহ যদি তোমরা না গ্রহণ কর এবং যদি পান না কর তাঁর রক্ত, তাহলে তোমাদের মধ্যে জীবনের কোন অস্তিত্ব থাকবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাদের বললেন, “আমি তোমাদের সত্যিই বলছি; তোমরা যদি মানবপুত্রের মাংস না খাও ও তাঁর রক্ত পান না কর, তাহলে তোমাদের মধ্যে জীবন নেই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু তাদেরকে বললেন, সত্য, সত্যই আমি তোমাদের বলছি, যতক্ষণ না তোমরা মনুষ্যপুত্রের মাংস খাবে ও তাঁর রক্ত পান করবে তোমাদের নিজেদের জীবন পাবে না।