John 6:62 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তবে ইবনুল-ইনসান আগে যেখানে ছিলেন, সেখানে তোমরা তাঁকে উঠতে দেখলে কি বলবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাহলে, মনুষ্যপুত্র আগে যে স্থানে ছিলেন সেই স্থানে উন্নীত হতে দেখলে কী বলবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তবে মনুষ্যপুত্র পূর্ব্বে যেখানে ছিলেন, সেখানে তোমরা তাঁহাকে উঠিতে দেখিলে কি বলিবে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তবে মানবপুত্র আগে য়েখানে ছিলেন উর্দ্ধে সেখানে তাঁকে ফিরে য়েতে দেখলে তোমরা কি বলবে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন কি বলবে যখন মনুষ্যপুত্র আগে যেখানে ছিলেন সেখানে তোমরা তাঁকে উঠে যেতে দেখবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তবে মনুষ্যপুত্র পূর্বে যেখানে ছিলেন, সেখানে তোমরা তাঁহাকে উঠিতে দেখিলে কি বলিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবে মনুষ্যপুত্র আগে যেখানে ছিলেন তাঁকে সেখানে উঠে যেতে দেখলে তোমরা কি বলবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবে ইব্ন্তেআদম আগে যেখানে ছিলেন তাঁকে সেখানে উঠে যেতে দেখলে তোমরা কি বলবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাহলে মানবপুত্রকে তাঁর পূর্ববর্তীস্থানে প্রত্যাবর্তন করতে দেখলে কি করবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তবে মানবপুত্র আগে যেখানে ছিলেন উর্দ্ধে সেখানে তাঁকে ফিরে যেতে দেখলে তোমরা কি বলবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন কি ভাববে? যখন মনুষ্যপুত্র আগে যেখানে ছিলেন সেখানে তোমরা তাঁকে উঠে যেতে দেখবে?