John 6:63 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
রূহ্‌ই জীবনদায়ক, দৈহিক শক্তি জীবন দিতে পারে না; আমি তোমাদেরকে যেসব কথা বলেছি, তা রূহ্‌ ও জীবন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পবিত্র আত্মাই জীবন দান করেন, মাংস কিছু উপকারী নয়। তোমাদের কাছে আমি যেসব কথা বলেছি সেই বাক্যই আত্মা এবং জীবন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়; আমি তোমাদিগকে যে সকল কথা বলিয়াছি, তাহা আত্মা ও জীবন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আত্মাই জীবন দান করে, রক্ত মাংসের শরীর কোন উপকারে আসে না৷ আমি তোমাদের সকলকে য়ে সব কথা বলেছি তা হল আধ্যাত্মিক আর তাই জীবন দান করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পবিত্র আত্মা জীবন দেন, দেহ কিছু উপকার দেয় না। আমি তোমাদের যে সব কথা বলেছি তা হলো আত্মা এবং জীবন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আত্মাই জীবনদায়ক, মাংস কিছু উপকারী নয়; আমি তোমাদিগকে যে সকল কথা কহিয়াছি, তাহা আত্মা ও জীবন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মানুষের দেহ কোন কাজের নয়; পবিত্র আত্মাই জীবন দেন। আমি তোমাদের যে কথাগুলো বলেছি তা আত্মিক জীবন দান করে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মানুষের শরীর কোন কাজের নয়; পাক-রূহ্‌ই জীবন দেন। আমি তোমাদের যে কথাগুলো বলেছি তা রূহানী জীবন দান করে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একমাত্র ঈশ্বরের আত্মাই জীবনদায়ী। মানুষের শক্তির কোন সার্থকতা নেই। আমার মুখনিঃসৃত বাণীই একাধারে আত্মা ও জীবন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আত্মাই জীবন দান করে, রক্ত মাংসের শরীর কোন উপকারে আসে না৷ আমি তোমাদের সকলকে যে সব কথা বলেছি তা হল আধ্যাত্মিক আর তাই জীবন দান করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পবিত্র আত্মা জীবন দেন, মাংস কিছু উপকার দেয় না। আমি তোমাদের যে সব কথা বলেছি তা হলো আত্মা এবং জীবন।