John 6:64 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ আছে, যারা বিশ্বাস করে না। কেননা ঈসা প্রথম থেকে জানতেন, কে কে বিশ্বাস করে না এবং কেই বা তাঁকে দুশমনদের হাতে তুলে দেবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তোমাদের মধ্যে কেউ কেউ আছে, যারা বিশ্বাস করে না।” কারণ প্রথম থেকেই যীশু জানতেন, তাদের মধ্যে কে তাঁকে বিশ্বাস করবে না এবং কে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমাদের মধ্যে কেহ কেহ আছে, যাহারা বিশ্বাস করে না। কেননা যীশু প্রথম হইতে জানিতেন, কে কে বিশ্বাস করে না, এবং কেই বা তাঁহাকে শত্রুহস্তে সমর্পণ করিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যাঁরা বিশ্বাস করে না৷’ কারণ যীশু শুরু থেকেই জানতেন কে কে তাঁকে বিশ্বাস করে না, আর কেই বা তাঁকে শত্রুর হাতে ধরিয়ে দেবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখনও তোমাদের মধ্যে অনেকে আছে যারা বিশ্বাস করে না। কারণ যীশু প্রথম থেকে জানতেন কারা বিশ্বাস করে না এবং কেই বা তাঁকে শত্রুর হাতে ধরিয়ে দেবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমাদের মধ্যে কেহ কেহ আছে, যাহারা বিশ্বাস করে না। কেননা যীশু প্রথম হইতে জানিতেন, কে কে বিশ্বাস করে না, এবং কেই বা তাঁহাকে শত্রুহস্তে সমর্পণ করিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তোমাদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা আমাকে বিশ্বাস করে না।” কে কে যীশুকে বিশ্বাস করে না আর কে-ই বা তাঁকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে, যীশু প্রথম থেকেই তা জানতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তোমাদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা আমার উপর ঈমান আনে নি।” কে কে ঈসার উপর ঈমান আনে নি আর কে-ই বা তাঁকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে, ঈসা প্রথম থেকেই তা জানতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবু তোমরা কেউ কেউ তা বিশ্বাস কর না। (কারা তাঁকে বিশ্বাস করে না এবং কে তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, সে কথা যীশু প্রথম থেকেই জানতেন।)
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বিশ্বাস করে না৷” কারণ যীশু শুরু থেকেই জানতেন কে কে তাঁকে বিশ্বাস করে না, আর কেই বা তাঁকে শত্রুর হাতে ধরিয়ে দেবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখনও তোমাদের মধ্যে অনেকে আছে যারা বিশ্বাস করে না। কারণ যীশু প্রথম থেকে জানতেন কারা বিশ্বাস করে না এবং কেই বা তাঁকে শত্রুর হাতে ধরিয়ে দেবে।