John 6:66 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এতে তাঁর অনেক সাহাবী পিছিয়ে পড়লো, তাঁর সঙ্গে আর যাতায়াত করলো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় থেকে বহু শিষ্য ফিরে গেল এবং তারা আর তাঁকে অনুসরণ করল না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাতে তাঁহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাঁহার সঙ্গে আর যাতায়াত করিল না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই কারণেই তাঁর শিষ্যদের মধ্যে অনেকে পিছিয়ে গেল, তাঁর সঙ্গে চলাফেরা বন্ধ করে দিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই সবের পরে তাঁর অনেক শিষ্য ফিরে গেল এবং তাঁর সঙ্গে আর তারা চলাফেরা করল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহাতে তাঁহার অনেক শিষ্য পিছাইয়া পড়িল, তাঁহার সঙ্গে আর যাতায়াত করিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশুর এই কথার জন্য শিষ্যদের মধ্যে অনেকে ফিরে গেল এবং তাঁর সংগে চলাফেরা বন্ধ করে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসার এই কথার জন্য সাহাবীদের মধ্যে অনেকে ফিরে গেল এবং তাঁর সংগে চলাফেরা বন্ধ করে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর যীশুর শিষ্যদের মধ্যে অনেকেই তাঁকে ত্যাগ করল, তাঁর সঙ্গে তারা আর মেলামেশা করত না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই কারণেই তাঁর শিষ্যদের মধ্যে অনেকে পিছিয়ে গেল, তাঁর সঙ্গে চলাফেরা বন্ধ করে দিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সবের পরে তাঁর অনেক শিষ্য ফিরে গেল এবং তাঁর সঙ্গে আর তারা চলাফেরা করল না।