John 6:69 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমরা ঈমান এনেছি ও জেনেছি যে, আপনিই আল্লাহ্র সেই পবিত্র ব্যক্তি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা বিশ্বাস করি এবং জানি যে, আপনিই ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে, আপনিই ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমরা বিশ্বাস করি ও জানি য়ে আপনিই সেই পবিত্র একজন, যিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং আমরা বিশ্বাস করেছি ও জেনেছি যে আপনি হলেন ঈশ্বরের সেই পবিত্র জন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা বিশ্বাস করিয়াছি এবং জ্ঞাত হইয়াছি যে, আপনিই ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা বিশ্বাস করেছি আর জানতেও পেরেছি যে, আপনিই ঈশ্বরের সেই পবিত্রজন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা ঈমান এনেছি আর জানতেও পেরেছি যে, আপনিই আল্লাহ্র সেই পবিত্রজন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা বিশ্বাস করি এবং জানি যে আপনিই ঈশ্বরের সেই পরম পবিত্র পুরুষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা বিশ্বাস করি ও জানি যে আপনিই সেই পবিত্র একজন, যিনি ঈশ্বরের কাছ থেকে এসেছেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং আমরা বিশ্বাস করেছি ও জেনেছি যে আপনি হলেন ঈশ্বরের সেই পবিত্র ব্যক্তি।