John 7:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই সকলের পরে ঈসা গালীলে চলাফেরা করতে লাগলেন, কেননা ইহুদীরা তাঁকে হত্যা করার চেষ্টা করায় তিনি এহুদিয়াতে যেতে চাইলেন না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর যীশু গালীল প্রদেশের চতুর্দিকে ঘুরে বেড়াতে লাগলেন, ইচ্ছাপূর্বক তিনি যিহূদিয়া থেকে দূরে রইলেন, কারণ সেখানে ইহুদিরা তাঁর প্রাণনাশের চেষ্টায় ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকলের পরে যীশু গালীলে ভ্রমণ করিলেন, কেননা যিহূদিগণ তাঁহাকে বধ করিবার চেষ্টা করায় তিনি যিহূদিয়াতে ভ্রমণ করিতে ইচ্ছা করিলেন না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর যীশু গালীলের চারদিকে ভ্রমণ করছিলেন৷ তিনি যিহূদিযায় ভ্রমণ করতে চাইলেন না, কারণ ইহুদীরা তাঁকে খুন করবার সুয়োগ খুঁজছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই সবের পরে যীশু গালীলের মধ্যে ঘোরাফেরা করতে লাগলেন, কারণ যিহূদীরা তাঁকে মেরে ফেলবার চেষ্টা করেছিল বলে তিনি যিহূদিয়াতে যেতে চাইলেন না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকলের পরে যীশু গালীলে ভ্রমণ করিলেন, কেননা যিহূদিগণ তাঁহাকে বধ করিবার চেষ্টা করায় তিনি যিহূদিয়াতে ভ্রমণ করিতে ইচ্ছা করিলেন না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর পরে যীশু গালীল প্রদেশের মধ্যেই চলাফেরা করতে লাগলেন। যিহূদী নেতারা তাঁকে মেরে ফেলতে চাইছিলেন বলে তিনি যিহূদিয়া প্রদেশে চলাফেরা বন্ধ করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর পরে ঈসা গালীল প্রদেশের মধ্যেই চলাফেরা করতে লাগলেন। ইহুদী নেতারা তাঁকে হত্যা করতে চাইছিলেন বলে তিনি এহুদিয়া প্রদেশে চলাফেরা বন্ধ করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরপর যীশু গালীল প্রদেশে পরিভ্রমণ করতে লাগলেন। ইহুদীরা যীশুকে হত্যা করার সুযোগ খুঁজছিল, তাই তিনি যিহুদীয়ায় যেতে চান নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর যীশু গালীলের চারদিকে ভ্রমণ করছিলেন৷ তিনি যিহূদিয়ায় ভ্রমণ করতে চাইলেন না, কারণ ইহুদীরা তাঁকে খুন করবার সুযোগ খুঁজছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সবের পরে যীশু গালীলের মধ্যে ঘোরাফেরা করতে লাগলেন, কারণ ইহূদিরা তাঁকে মেরে ফেলবার চেষ্টা করেছিল বলে তিনি যিহূদিয়াতে যেতে চাইলেন না।