John 7:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সমাগত লোকেরা তাঁর বিষয়ে ফিস্‌ ফিস্‌ করে অনেক কথা বলতে লাগল। কেউ কেউ বললো, তিনি ভাল লোক; আর কেউ কেউ বললো, তা নয়, বরং সে লোকদেরকে ভুলাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভিড়ের মধ্যে তাঁকে নিয়ে প্রচুর গুঞ্জন চলছিল। কেউ কেউ বলল, “তিনি একজন সৎ মানুষ।” অন্যেরা বলল, “না, সে মানুষকে ভুল পথে চালনা করছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সমাগত লোকেরা তাঁহার বিষয়ে ফুস্‌ ফুস্‌ করিয়া অনেকে কথা কহিতে লাগিল। কেহ কেহ বলিল, তিনি ভাল লোক; আর কেহ কেহ বলিল, তাহা নয়, বরং সে লোকসমূহকে ভুলাইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর জনতার মধ্যে তাঁকে নিয়ে নানা রকম গুজব ছড়াতে লাগল৷ কেউ কেউ বলল, ‘আরে তিনি খুব ভালো লোক৷’ কিন্তু আবার অন্যরা বলল, ‘না, না, ও লোকদের ঠকাচ্ছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভিড়ের মধ্যে মানুষেরা তাঁর সম্পর্কে অনেক আলোচনা করতে লাগলো। অনেকে বলল, তিনি একজন ভাল লোক; আবার কেউ বলল, না, তিনি মানুষদেরকে বিপথে নিয়ে যাচ্ছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সমাগত লোকেরা তাঁহার বিষয়ে ফিস্‌ ফিস্‌ করিয়া অনেক কথা কহিতে লাগিল। কেহ কেহ বলিল, তিনি ভাল লোক; আর কেহ কেহ বলিল, তাহা নয়, বরং সে লোকসমূহকে ভুলাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভিড়ের মধ্যে লোকেরা যীশুর বিষয়ে বিড়বিড় করে নিজেদের মধ্যে অনেক কথা বলতে লাগল। কেউ কেউ বলল, “তিনি ভাল লোক।” আবার কেউ কেউ বলল, “না, সে লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভিড়ের মধ্যে লোকেরা ঈসার বিষয়ে বিড়বিড় করে নিজেদের মধ্যে অনেক কথা বলতে লাগল। কেউ কেউ বলল, “তিনি ভাল লোক।” আবার কেউ কেউ বলল, “না, সে লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁকে নিয়ে জনতার মধ্যে কানাকানি চলতে লাগল। কেউ কেউ বলল, তিনি একজন সৎ লোক। অন্যেরা বলল, না, উনি লোকদের বিপথে নিয়ে যাচ্ছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর জনতার মধ্যে তাঁকে নিয়ে নানা রকম গুজব ছড়াতে লাগল৷ কেউ কেউ বলল, “আরে তিনি খুব ভালো লোক৷” কিন্তু আবার অন্যরা বলল, “না, না, ও লোকদের ঠকাচ্ছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভিড়ের মধ্যে মানুষেরা তাঁর সম্পর্কে অনেক আলোচনা করতে লাগলো। অনেকে বলল, তিনি একজন ভাল লোক; আবার কেউ বলল, না, তিনি মানুষদেরকে বিপথে নিয়ে যাচ্ছে।