John 7:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি কেউ তাঁর ইচ্ছা পালন করতে ইচ্ছা করে, তবে সে এই উপদেশের বিষয়ে জানতে পারবে যে, এই শিক্ষা আল্লাহ্র কাছ থেকে এসেছে, নাকি আমি নিজের থেকে বলি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেউ যদি ঈশ্বরের ইচ্ছা পালন করতে মনস্থির করে, তাহলে সে উপলব্ধি করতে পারবে, আমার এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে, না আমি নিজে থেকে বলেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি কেহ তাঁহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করতে চায় তাহলে সে জানবে আমি যা শিক্ষা দিই তা ঈশ্বরের কাছ থেকে এসেছে, না আমি নিজের থেকে এসব কথা বলছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি কেউ তাঁর ইচ্ছা পালন করবে মনে করে, সে এই শিক্ষার কথা জানতে পারবে, এটা ঈশ্বর থেকে এসেছে কিনা, না আমি নিজের থেকে বলি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি কেহ তাঁহার ইচ্ছা পালন করিতে ইচ্ছা করে, সে এই উপদেশের বিষয়ে জানিতে পারিবে, ইহা ঈশ্বর হইতে হইয়াছে, না আমি আপনা হইতে বলি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেউ তাঁর ইচ্ছা পালন করতে চায় তবে সে বুঝতে পারবে যে, এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে, না আমি নিজ থেকে বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেউ তাঁর ইচ্ছা পালন করতে চায় তবে সে বুঝতে পারবে যে, এই শিক্ষা আল্লাহ্র কাছ থেকে এসেছে, না আমি নিজ থেকে বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে ঈশ্বরের ইচ্ছা পালন করতে চায় সে-ই বুঝবে যে আমার এই শিক্ষা ঈশ্বরের কাছ থেকে এসেছে না, এ শুধুমাত্র আমারই কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কেউ ঈশ্বরের ইচ্ছা পালন করতে চায় তাহলে সে জানবে আমি যা শিক্ষা দিই তা ঈশ্বরের কাছ থেকে এসেছে, না আমি নিজের থেকে এসব কথা বলছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কেউ তাঁর ইচ্ছা পালন করবে মনে করে, সে এই শিক্ষার বিষয় জানতে পারবে, এই সকল ঈশ্বর থেকে এসেছে কিনা, না আমি নিজের থেকে বলি।