John 7:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জবাবে ঈসা তাদেরকে বললেন, আমি একটি কাজ করেছি, আর সেজন্য তোমরা সকলে আশ্চর্য বোধ করছো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু তাদের বললেন, “আমি মাত্র একটি অলৌকিক কাজ করেছি, আর তা দেখেই তোমরা চমৎকৃত হয়েছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি একটী কার্য্য করিয়াছি, আর সে জন্য তোমরা সকলে আশ্চর্য্য বোধ করিতেছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর উত্তরে যীশু তাদের বললেন, ‘আমি একটা অলৌকিক কাজ করেছি, আর তোমরা সকলে আশ্চর্য হয়ে গেছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু উত্তর দিয়ে তাদেরকে বললেন, আমি একটা কাজ করেছি, আর সে জন্য তোমরা সকলে আশ্চর্য্য হচ্ছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি একটি কার্য করিয়াছি, আর সেই জন্য তোমরা সকলে আশ্চর্য বোধ করিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাদের বললেন, “আমি একটা কাজ করেছি বলে আপনারা সবাই অবাক হচ্ছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাদের বললেন, “আমি একটা কাজ করেছি বলে আপনারা সবাই অবাক হচ্ছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু বললেন, একটি কাজ আমি করেছি তাতেই তোমরা সবাই আশ্চর্য হয়ে গেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর উত্তরে যীশু তাদের বললেন, “আমি একটা অলৌকিক কাজ করেছি, আর তোমরা সকলে আশ্চর্য্য হয়ে গেছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু উত্তর দিয়ে তাদেরকে বললেন, আমি একটা কাজ করেছি, আর সেজন্য তোমরা সকলে আশ্চর্য্য হচ্ছ।