John 7:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মূসা তোমাদেরকে খৎনার নিয়ম দিয়েছেন— তা যে মূসার কাছ থেকে এসেছে, এমন নয়, পূর্বপুরুষদের কাছ থেকে এসেছে— এবং তোমরা বিশ্রামবারের মানুষের খৎনা করে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোশি তোমাদের সুন্নত প্রথা দিয়েছিলেন বলে (যদিও প্রকৃতপক্ষে মোশি তা দেননি, কিন্তু পিতৃপুরুষদের সময় থেকে এই প্রথার প্রচলন ছিল), তোমরা বিশ্রামদিনে শিশুকে সুন্নত করে থাকো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোশি তোমাদিগকে ত্বক্‌ছেদবিধি দিয়াছেন—তাহা যে মোশি হইতে হইয়াছে, এমন নয়, পিতৃপুরুষদের হইতে হইয়াছে—এবং তোমরা বিশ্রামবারে মনুষ্যের ত্বক্‌ছেদ করিয়া থাক।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মোশিও তোমাদের সুন্নতের বিধি-ব্যবস্থা দিয়েছিলেন৷ যদিও মুলতঃ সেই বিধি-ব্যবস্থা মোশির নয় কিন্তু এই বিধি-ব্যবস্থা প্রাচীন পিতৃপুরুষদের কাছ থেকে এসেছে৷ আর তোমরা এমনকি বিশ্রামবারেও শিশুদের সুন্নত করে থাকো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মোশি তোমাদেরকে ত্বকছেদ করার নিয়ম দিয়েছেন- তা যে মোশি থেকে নয় কিন্তু পূর্বপুরুষদের থেকে হয়েছে - এবং তোমরা বিশ্রামবারে মানুষের ত্বকছেদ করে থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোশি তোমাদিগকে ত্বক্‌ছেদবিধি দিয়াছেন- তাহা যে মোশি হইতে হইয়াছে, এমন নয়, পিতৃপুরুষদের হইতে হইয়াছে- এবং তোমরা বিশ্রামবারে মনুষ্যের ত্বক্‌ছেদ করিয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশি আপনাদের সুন্নত করাবার নিয়ম দিয়েছেন, আর সেই সুন্নত আপনারা বিশ্রামবারেও করিয়ে থাকেন। অবশ্য এই নিয়ম মোশির কাছ থেকে আসে নি, পূর্বপুরুষদের কাছ থেকেই এসেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মূসা আপনাদের খৎনা করাবার নিয়ম দিয়েছেন, আর সেই খৎনা আপনারা বিশ্রামবারেও করিয়ে থাকেন। অবশ্য এই নিয়ম মূসার কাছ থেকে আসে নি, পূর্বপুরুষদের কাছ থেকেই এসেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ভেবে দেখ, মোশি তোমাদের সুন্নত সংস্কারের অনুশাসন দিয়েছিলেন, (যদিও সুন্নত প্রথা মোশির সময় থেকে নয়, তোমাদের পিতৃপুরুষদের সময় থেকেই প্রচলিত ছিল।) এবং তোমরা সাব্বাথ দিনে এই সুন্নতের অনুষ্ঠান করে থাক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোশিও তোমাদের সুন্নতের বিধি-ব্যবস্থা দিয়েছিলেন৷ যদিও মুলতঃ সেই বিধি-ব্যবস্থা মোশির নয় কিন্তু এই বিধি-ব্যবস্থা প্রাচীন পিতৃপুরুষদের কাছ থেকে এসেছে৷ আর তোমরা বিশ্রামবারেও শিশুদের সুন্নত করে থাকো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোশি তোমাদেরকে ত্বকছেদ করার নিয়ম দিয়েছেন, তা যে মোশি থেকে নয় কিন্তু পূর্বপুরুষদের থেকে হয়েছে এবং তোমরা বিশ্রামবারে শিশুদের ত্বকছেদ করে থাক।