John 7:33 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে ঈসা বললেন, আমি এখন অল্প কাল তোমাদের সঙ্গে আছি, তারপর যিনি আমাকে পাঠিয়েছেন, তাঁর কাছে যাচ্ছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু বললেন, “আমি তোমাদের সঙ্গে আর অল্পকাল আছি, তারপর যিনি আমাকে পাঠিয়েছেন, আমি তাঁর কাছে ফিরে যাব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে যীশু কহিলেন, আমি এখন অল্প কাল তোমাদের সঙ্গে আছি, তার পর, যিনি আমাকে পাঠাইয়াছেন, তাঁহার নিকটে যাইতেছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন যীশু বললেন, ‘আমি আর অল্প কিছুকাল তোমাদের সঙ্গে আছি; তারপর যিনি আমায় পাঠিয়েছেন তাঁর কাছে ফিরে যাব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন যীশু বললেন, আমি এখন অল্প সময়ের জন্য তোমাদের সঙ্গে আছি এবং তার পর যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর কাছে চলে যাব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে যীশু কহিলেন, আমি এখন অল্পকাল তোমাদের সঙ্গে আছি, তারপর যিনি আমাকে পাঠাইয়াছেন, তাঁহার নিকটে যাইতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু বললেন, “আমি আর বেশী দিন আপনাদের মধ্যে নেই। তারপর যিনি আমাকে পাঠিয়েছেন আমি তাঁর কাছে চলে যাব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা বললেন, “আমি আর বেশী দিন আপনাদের মধ্যে নেই। তারপর যিনি আমাকে পাঠিয়েছেন আমি তাঁর কাছে চলে যাব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু বললেন, আর অল্প কিছু দিন আমি তোমাদের সঙ্গে আছি। তারপর যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর কাছেই ফিরে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন যীশু বললেন, “আমি আর অল্প কিছুকাল তোমাদের সঙ্গে আছি; তারপর যিনি আমায় পাঠিয়েছেন তাঁর কাছে ফিরে যাব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন যীশু বললেন, আমি এখন অল্প দিনের জন্য তোমাদের সঙ্গে আছি এবং তারপর যিনি আমাকে পাঠিয়েছেন তাঁর কাছে চলে যাব।