John 7:51 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আগে কোন মানুষের কথা না শুনে ও সে কি করে তা না জেনে, আমাদের শরীয়ত কি কারো বিচার করতে বলে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কোনো ব্যক্তির কথা প্রথমে না শুনে ও সে কী করে তা না জেনে, তাকে দোষী সাব্যস্ত করা কি আমাদের পক্ষে বিধানসংগত?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অগ্রে মানুষের নিজের কথা না শুনিয়া, ও সে কি করে, না জানিয়া, আমাদের ব্যবস্থা কি কাহারও বিচার করে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘কোন ব্যক্তির কথা না শুনে আমরা আমাদের বিধি-ব্যবস্থায় তার বিচার করতে পারি না৷ সে কি করেছে তা না জেনে আমরা তার বিচার করতে পারি না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আগে কোনো মানুষের তার নিজের কথা না শুনে এবং সে কি করে তা না জেনে, আমাদের নিয়ম কানুন কি কাহারও বিচার করে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অগ্রে মানুষের নিজের কথা না শুনিয়া, ও সে কি করে, না জানিয়া, আমাদের ব্যবস্থা কি কাহারও বিচার করে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি বললেন, “কারও মুখের কথা না শুনে এবং সে কি করেছে তা না জেনে কাউকে শাস্তি দেবার ব্যবস্থা কি আমাদের আইন-কানুনে রয়েছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি বললেন, “কারও মুখের কথা না শুনে এবং সে কি করেছে তা না জেনে কাউকে শাস্তি দেবার ব্যবস্থা কি আমাদের শরীয়তে রয়েছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোনও ব্যক্তির সম্বন্ধে আসল ঘটনা না জেনে এবং তাকে কিছু জিজ্ঞাসাবাদ না করে দণ্ডদান কি আমাদের অনুশাসন সম্মত?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোন ব্যক্তির কথা না শুনে আমরা আমাদের বিধি-ব্যবস্থায় তার বিচার করতে পারি না৷ সে কি করেছে তা না জেনে আমরা তার বিচার করতে পারি না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আগে কোনো মানুষের তার নিজের কথা না শুনে এবং সে কি করে তা না জেনে, আমাদের আইন কানুন কি কাহারও বিচার করে?