John 8:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে বললো, না, হুজুর, কেউ করে নি। তখন ঈসা তাকে বললেন, আমিও তোমাকে দোষী করি না; যাও, এখন থেকে আর গুনাহ্‌ করো না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সে বলল, “একজনও নয়, প্রভু।” যীশু বললেন, “তাহলে আমিও তোমাকে দোষী সাব্যস্ত করি না। এখন যাও, আর কখনও পাপ কোরো না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কহিল, না, প্রভু, কেহ করে নাই। তখন যীশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না; যাও, এখন অবধি আর পাপ করিও না।]
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
স্ত্রীলোকটি উত্তর দিল, ‘কেউ করে নি, মহাশয়৷’ তখন যীশু বললেন, ‘আমিও তোমায় দোষী করছি না, যাও এখন থেকে আর পাপ কোরো না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সে বলল, না প্রভু, কেউ করে নি। তখন যীশু বললেন, আমিও তোমাকে দোষী করছি না। যাও, এখন থেকে আর পাপ করো না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে কহিল, না, প্রভু, কেহ করে নাই। তখন যীশু তাহাকে বলিলেন, আমিও তোমাকে দোষী করি না; যাও, এখন অবধি আর পাপ করিও না।]
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্ত্রীলোকটি উত্তর দিল, “না হুজুর, কেউই করেন নি।” তখন যীশু বললেন, “আমিও করি না। আচ্ছা যাও; পাপে জীবন আর কাটায়ো না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্ত্রীলোকটি জবাব দিল, “জ্বী না হুজুর, কেউই করেন নি।” তখন ঈসা বললেন, “আমিও করি না। আচ্ছা যাও; গুনাহে জীবন আর কাটায়ো না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলল, কেউ না, প্রভু। যীশু বললেন, আমিও তোমাকে শাস্তি দেব না। যাও, আর কখনও পাপ করো না। ]
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
স্ত্রীলোকটি উত্তর দিল, “কেউ করে নি, মহাশয়৷” তখন যীশু বললেন, “আমিও তোমায় দোষী করছি না, যাও এখন থেকে আর পাপ কোরো না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে বলল, না প্রভু, কেউ করে নি। তখন যীশু বললেন, আমিও তোমাকে দোষী করছি না। যাও, এখন থেকে আর পাপ করো না।