John 8:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা তাঁকে বললো, তোমার পিতা কোথায়? জবাবে ঈসা বললেন, তোমরা আমাকেও জান না, আমার পিতাকেও জান না; যদি আমাকে জানতে, আমার পিতাকেও জানতে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তখন যীশুকে জিজ্ঞাসা করল, “তোমার পিতা কোথায়?” যীশু উত্তর দিলেন, “তোমরা আমাকে বা আমার পিতাকে জানো না। যদি তোমরা আমাকে জানতে, তাহলে আমার পিতাকেও জানতে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা তাঁহাকে বলিল, তোমার পিতা কোথায়? যীশু উত্তর করিলেন, তোমরা আমাকেও জান না, আমার পিতাকেও জান না; যদি আমাকে জানিতে, আমার পিতাকেও জানিতে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তারা তাঁকে জিজ্ঞেস করল, ‘তোমার পিতা কোথায়?’ যীশু বললেন, ‘তোমরা না জানো আমাকে, না জানো আমার পিতাকে৷ তোমরা যদি আমাকে জানতে, তবে আমার পিতাকেও জানতে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা তাঁকে বলল, তোমার পিতা কোথায়? যীশু উত্তর দিলেন, “তোমরা না আমাকে জান না আমার পিতাকে জান; যদি তোমরা আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা তাঁহাকে বলিল, তোমার পিতা কোথায়? যীশু উত্তর করিলেন, তোমরা আমাকেও জান না, আমার পিতাকেও জান না; যদি আমাকে জানিতে, আমার পিতাকেও জানিতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফরীশীরা তাঁকে বললেন, “তোমার পিতা কোথায়?” যীশু উত্তর দিলেন, “আপনারা আমাকেও জানেন না আর আমার পিতাকেও জানেন না। যদি আমাকে জানতেন তবে আমার পিতাকেও জানতেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফরীশীরা তাঁকে বললেন, “তোমার পিতা কোথায়?” ঈসা জবাব দিলেন, “আপনারা আমাকেও জানেন না আর আমার পিতাকেও জানেন না। যদি আমাকে জানতেন তবে আমার পিতাকেও জানতেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাঁকে জিজ্ঞাসা করল, কোথায় তোমার পিতা? যীশু বললেন, তোমরা না জান আমাকে, না জান আমার পিতাকে। যদি আমাকে জানতে তাহলে আমার পিতাকেও জানতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তারা তাঁকে জিজ্ঞেস করল, “তোমার পিতা কোথায়?” যীশু বললেন, “তোমরা না জানো আমাকে, না জানো আমার পিতাকে৷ তোমরা যদি আমাকে জানতে, তবে আমার পিতাকেও জানতে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাঁকে বলল, তোমার পিতা কোথায়? যীশু উত্তর দিলেন, “তোমরা না আমাকে জান না আমার পিতাকে জান; যদি তোমরা আমাকে জানতে তবে আমার পিতাকেও জানতে।”