John 8:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর খুব ভোরে তিনি পুনর্বার বায়তুল-মোকাদ্দসে আসলে পর সমস্ত লোক তাঁর কাছে আসল; আর তিনি বসে তাঁদেরকে উপদেশ দিতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভোরবেলায় যীশু আবার মন্দির-প্রাঙ্গণে উপস্থিত হলেন। সেখানে সমস্ত লোক তাঁর চারপাশে সমবেত হলে তিনি বসলেন ও তাদের শিক্ষাদান করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর প্রত্যূষে তিনি পুনর্ব্বার ধর্ম্মধামে আসিলেন; এবং সমুদয় লোক তাঁহার নিকটে আসিল; আর তিনি বসিয়া তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খুব ভোরে তিনি আবার মন্দিরে ফিরে গেলে লোকেরা আবার তাঁর কাছে এসে জড়ো হল, তখন তিনি সেখানে বসে তাদের কাছে শিক্ষা দিতে শুরু করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
খুব সকালে তিনি আবার উপাসনা ঘরে আসলেন এবং সব মানুষেরা তাঁর কাছে আসল, তখন তিনি বসে তাদেরকে শিক্ষা দিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর প্রত্যুষে তিনি পুনর্বার ধর্মধামে আসিলেন; এবং সমুদয় লোক তাঁহার নিকটে আসিল; আর তিনি বসিয়া তাঁহাদিগকে উপদেশ দিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পরের দিন খুব সকালে যীশু আবার উপাসনা-ঘরে গেলে পর সমস্ত লোক তাঁর কাছে আসল। তখন যীশু বসে তাদের শিক্ষা দিতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পরের দিন খুব সকালে ঈসা আবার বায়তুল-মোকাদ্দসে গেলে পর সমস্ত লোক তাঁর কাছে আসল। তখন তিনি বসে তাদের শিক্ষা দিতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা তাঁর চারিদিকে এসে জড়ো হল। যীশু এক জায়গায় বসে তাদের উপদেশ দিতে লাগলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খুব ভোরে তিনি আবার মন্দিরে ফিরে গেলে লোকেরা আবার তাঁর কাছে এসে জড়ো হল, তখন তিনি সেখানে বসে তাদের কাছে শিক্ষা দিতে শুরু করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খুব সকালে তিনি আবার মন্দিরে আসলেন এবং সব মানুষেরা তাঁর কাছে আসল, তখন তিনি বসে তাদেরকে শিক্ষা দিলেন।