John 8:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তিনি আবার তাদেরকে বললেন, আমি যাচ্ছি, আর তোমরা আমার খোঁজ করবে ও তোমাদের গুনাহে মারা যাবে; আমি যেখানে যাচ্ছি, সেখানে তোমরা আসতে পার না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যীশু আর একবার তাদের বললেন, “আমি চলে যাচ্ছি, আর তোমরা আমাকে খুঁজে বেড়াবে, কিন্তু তোমাদের পাপেই তোমাদের মৃত্যু হবে। আমি যেখানে যাচ্ছি, তোমরা সেখানে আসতে পারো না?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তিনি আবার তাহাদিগকে কহিলেন, আমি যাইতেছি, আর তোমরা আমার অন্বেষণ করিবে, ও তোমাদের পাপে মরিবে; আমি যেখানে যাইতেছি, সেখানে তোমরা আসিতে পার না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি তাদের আর একবার বললেন, ‘আমি যাচ্ছি, আর তোমরা আমার খোঁজ করবে; কিন্তু তোমরা তোমাদের পাপেই মরবে৷ আমি য়েখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি আবার তাদেরকে বললেন, “আমি দূরে যাচ্ছি, তোমরা আমাকে খোঁজ করবে এবং তোমাদের পাপে মরবে। আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না”।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তিনি আবার তাহাদিগকে কহিলেন, আমি যাইতেছি, আর তোমরা আমার অন্বেষণ করিবে, ও তোমাদের পাপে মরিবে; আমি যেখানে যাইতেছি, সেখানে তোমরা আসিতে পার না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু আবার ফরীশীদের বললেন, “আমি চলে যাচ্ছি। আপনারা আমাকে খুঁজবেন, কিন্তু আপনারা আপনাদের পাপের মধ্যে মরবেন। আমি যেখানে যাচ্ছি আপনারা সেখানে আসতে পারবেন না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা আবার ফরীশীদের বললেন, “আমি চলে যাচ্ছি। আপনারা আমাকে তালাশ করবেন, কিন্তু আপনারা আপনাদের গুনাহের মধ্যে মরবেন। আমি যেখানে যাচ্ছি আপনারা সেখানে আসতে পারবেন না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু তাদের আবার বললেন, আমি প্রত্যাবর্তন করছি। তোমরা আমার অনুসন্ধান করবে কিন্তু নিজেদের পাপেই তোমাদের মরণ হবে। আমি যেখানে যাচ্ছি, তোমরা সেখানে যেতে পার না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাদের আর একবার বললেন, “আমি যাচ্ছি, আর তোমরা আমার খোঁজ করবে; কিন্তু তোমরা তোমাদের পাপেই মরবে৷ আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আবার তাদেরকে বললেন, “আমি দূরে যাচ্ছি, তোমরা আমাকে খোঁজ করবে এবং তোমাদের পাপে মরবে। আমি যেখানে যাচ্ছি তোমরা সেখানে আসতে পারবে না।”