John 8:23 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাদেরকে বললেন, তোমরা অধঃস্থানের, আমি ঊর্ধ্বস্থানের; তোমরা এই দুনিয়ার, আমি এই দুনিয়ার নই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি কিন্তু বলে চললেন, “তোমরা মর্তের মানুষ কিন্তু আমি ঊর্ধ্বলোকের। তোমরা এই জগতের, আমি এই জগতের নই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা অধঃস্থানের, আমি ঊর্দ্ধস্থানের; তোমরা এ জগতের, আমি এ জগতের নহি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু তাদের বললেন, ‘তোমরা এই নিম্নলোকের আর আমি উর্দ্ধলোকের৷ তোমরা এজগতের, আমি এ জগতের নই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যীশু তাদেরকে বললেন, তোমরা নিচ থেকে এসেছ আর আমি উপর থেকে এসেছি; তোমারা এই পৃথিবীর কিন্তু আমি এই পৃথিবীর থেকে নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা অধঃস্থানের, আমি ঊর্ধ্বস্থানের; তোমরা এ জগতের, আমি এ জগতের নহি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশু তাঁদের বললেন, “আমি উপর থেকে এসেছি আর আপনারা নীচ থেকে এসেছেন। আপনারা এই জগতের, কিন্তু আমি এই জগতের নই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসা তাঁদের বললেন, “আমি উপর থেকে এসেছি আর আপনারা নীচ থেকে এসেছেন। আপনারা এই দুনিয়ার, কিন্তু আমি এই দুনিয়ার নই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশু বলতে লাগলেন, তোমরা এই মর্ত্যলোকের মানুষ কিন্তু আমি ঊর্ধ্বলোকেরয এই জগতই তোমাদের আবাস, আমার নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু তাদের বললেন, “তোমরা এই নিম্নলোকের আর আমি উর্দ্ধলোকের৷ তোমরা এজগতের, আমি এ জগতের নই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যীশু তাদেরকে বললেন, তোমরা নিচ থেকে এসেছ আর আমি স্বর্গ থেকে এসেছি; তোমরা এই জগতের কিন্তু আমি এই জগতের থেকে নয়।