John 8:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা বললো, তুমি কে? ঈসা তাদেরকে বললেন, তা-ই তো প্রথম থেকে তোমাদেরকে বলছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা জিজ্ঞাসা করল, “আপনি কে?” যীশু উত্তর দিলেন, “আমি প্রথম থেকে যা দাবি করে আসছি, আমিই সেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা কহিল, তুমি কে? যীশু তাহাদিগকে বলিলেন, তাহাই ত প্রথম হইতে তোমাদিগকে বলিতেছি ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তারা জিজ্ঞেস করল, ‘তুমি কে?’ যীশু তাদের বললেন, ‘আমি যা, তা তো শুরু থেকেই তোমাদের বলে আসছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তারা তাঁকে বলল, তুমি কে? যীশু তাদেরকে বললেন, “সেটাই তো শুরু থেকে তোমাদের বলে আসছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা কহিল, তুমি কে? যীশু তাহাদিগকে বলিলেন, তাহাই ত প্রথম হইতে তোমাদিগকে বলিতেছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এতে নেতারা যীশুকে জিজ্ঞাসা করলেন, “তুমি কে?” যীশু তাঁদের বললেন, “প্রথম থেকে আমি আপনাদের যা বলছি আমি তা-ই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এতে নেতারা ঈসাকে জিজ্ঞাসা করলেন, “তুমি কে?” তিনি তাঁদের বললেন, “প্রথম থেকে আমি আপনাদের যা বলছি আমি তা-ই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাঁকে জিজ্ঞাসা করল, তুমি কে? যীশু উত্তর দিলেন,,এ কথা তো প্রথম থেকেই আমি তোমাদের বলছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তারা জিজ্ঞেস করল, “তুমি কে?” যীশু তাদের বললেন, “আমি যা, তা তো শুরু থেকেই তোমাদের বলে আসছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা তাঁকে বলল, তুমি কে? যীশু তাদেরকে বললেন, “সেটাই তো শুরু থেকে তোমাদের বলে আসছি।