John 8:29 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন; তিনি আমাকে একা ছেড়ে দেন নি, কেননা আমি সব সময় তাঁর সন্তোষজনক কাজ করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি আমাকে পাঠিয়েছেন, তিনি আমার সঙ্গেই আছেন। তিনি আমাকে একা ছেড়ে দেননি, কারণ আমি সর্বদা তাই করি যা তাঁকে সন্তুষ্ট করে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন; তিনি আমাকে একা ছাড়িয়া দেন নাই, কেননা আমি সর্ব্বদা তাঁহার সন্তোষজনক কার্য্য করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর যিনি আমায় পাঠিয়েছেন, তিনি আমার সঙ্গে আছেন৷ তিনি আমাকে একা ফেলে রাখেন নি, কারণ আমি সব সময় সন্তোষজনক কাজই করি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন এবং তিনি আমাকে একা ছেড়ে দেন নি, কারণ আমি সব সময় তিনি যে কাজে সন্তুষ্ট হন সেই কাজ করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তদনুসারে এই সকল কথা কহি। আর যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন; তিনি আমাকে একা ছাড়িয়া দেন নাই, কেননা আমি সর্বদা তাঁহার সন্তোষজনক কার্য করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি আমাকে পাঠিয়েছেন তিনিই আমার সংগে আছেন। তিনি আমাকে একা ছেড়ে দেন নি, কারণ যে কাজে তিনি সন্তুষ্ট হন আমি সব সময় সেই কাজই করি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি আমাকে পাঠিয়েছেন তিনিই আমার সংগে আছেন। তিনি আমাকে একা ছেড়ে দেন নি, কারণ যে কাজে তিনি সন্তুষ্ট হন আমি সব সময় সেই কাজই করি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রেরণকর্তা আমার সঙ্গেই আছেন, আমাকে একলা ছেড়ে দেন নি কারণ আমি সব সময় তাঁর প্রীতিজনক কাজই করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর যিনি আমায় পাঠিয়েছেন, তিনি আমার সঙ্গে আছেন৷ তিনি আমাকে একা ফেলে রাখেন নি, কারণ আমি সব সময় সন্তোষজনক কাজই করি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি আমাকে পাঠিয়েছেন তিনি আমার সঙ্গে আছেন এবং তিনি আমাকে একা ছেড়ে দেননি, কারণ আমি সবদিন তিনি যে কাজে সন্তুষ্ট হন সেই কাজ করি।