John 8:31 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব যে ইহুদীরা তাঁর উপর ঈমান আনলো, তাদেরকে ঈসা বললেন, তোমরা যদি আমার কথায় স্থির থাক, তা হলে সত্যিই তোমরা আমার সাহাবী;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে ইহুদিরা তাঁকে বিশ্বাস করেছিল, যীশু তাদের বললেন, “যদি তোমরা আমার বাক্যে অবিচল থাকো, তাহলে তোমরা প্রকৃতই আমার শিষ্য।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব যে যিহূদীরা তাঁহাকে বিশ্বাস করিল, তাহাদিগকে যীশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাক, তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইহুদীদের মধ্যে যাঁরা তাঁর ওপর বিশ্বাস করল, তাদের উদ্দেশ্যে যীশু বললেন, ‘তোমরা যদি সকলে আমার শিক্ষা মান্য করে চল তবে তোমরা সকলেই আমার প্রকৃত শিষ্য৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে যিহূদীরা তাঁকে বিশ্বাস করল তাদেরকে যীশু বললেন, “যদি তোমরা আমার কথায় বিশ্বাস রাখো তা হলে তোমরা সত্যই আমার শিষ্য;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব যে যিহূদীরা তাঁহাকে বিশ্বাস করিল, তাহাদিগকে যীশু কহিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাক, তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে যিহূদীরা তাঁকে বিশ্বাস করেছিল যীশু তাদের বললেন, “আমার কথামত যদি আপনারা চলেন তবে সত্যিই আপনারা আমার শিষ্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে ইহুদীরা তাঁর উপর ঈমান এনেছিল ঈসা তাদের বললেন, “আমার কথামত যদি আপনারা চলেন তবে সত্যিই আপনারা আমার উম্মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদীদের মধ্যে যারা তাঁকে বিশ্বাস করল, যীশু তাদের বললেন, যদি তোমরা আমার উপদেশ পালন কর, তাহলেই তোমরা হবে আমার প্রকৃত শিষ্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইহুদীদের মধ্যে যাঁরা তাঁর ওপর বিশ্বাস করল, তাদের উদ্দেশ্যে যীশু বললেন, “তোমরা যদি সকলে আমার শিক্ষা মান্য করে চল তবে তোমরা সকলেই আমার প্রকৃত শিষ্য৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে ইহূদিরা তাঁকে বিশ্বাস করল তাদেরকে যীশু বললেন, “যদি তোমরা আমার শিক্ষা মেনে চল, তাহলে তোমরা সত্যই আমার শিষ্য;