John 8:40 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু আল্লাহ্র কাছে সত্য শুনে তোমাদেরকে জানিয়েছি যে আমি, আমাকেই হত্যা করতে চেষ্টা করছো; ইব্রাহিম এরকম করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অথচ, ঈশ্বরের কাছ থেকে আমি যে সত্য শুনেছি, তা তোমাদের কাছে প্রকাশ করেছি বলে তোমরা আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছ। অব্রাহাম এমন সব কাজ করেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ঈশ্বরের কাছে সত্য শুনিয়া তোমাদিগকে জানাইয়াছি যে আমি, আমাকেই বধ করিতে চেষ্টা করিতেছ; অব্রাহাম এরূপ করেন নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু এখন তোমরা আমায় হত্যা করতে চাইছ৷ আমি সেই লোক য়ে ঈশ্বরের কাছ থেকে সত্য শুনেছি এবং তোমাদের তা বলেছি৷ অব্রাহাম তো এরকম কাজ করেন নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
একজন মানুষ সেই আমি ইশ্বরের কাছে যে সত্য শুনেছি তাই তোমাদেরকে বলেছি তবুও, তোমরা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছ”। অব্রাহাম এইগুলি করেন নি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ঈশ্বরের কাছে সত্য শুনিয়া তোমাদিগকে জানাইয়াছি যে আমি, আমাকেই বধ করিতে চেষ্টা করিতেছ; অব্রাহাম এরূপ করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের কাছ থেকে যে সত্য আমি জেনেছি তা-ই আপনাদের বলেছি, আর তবুও আপনারা আমাকে মেরে ফেলতে চাইছেন; কিন্তু অব্রাহাম এই রকম করেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র কাছ থেকে যে সত্য আমি জেনেছি তা-ই আপনাদের বলেছি, আর তবুও আপনারা আমাকে হত্যা করতে চাইছেন; কিন্তু ইব্রাহিম এই রকম করেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ঈশ্বরের কাছে যা আমি শুনেছি, সেই সত্য প্রকাশ করার দরুণ তোমরা আমাকে হত্যা করতে উদ্যত হয়েছ। অব্রাহাম কিন্তু এমন কাজ করেন নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন তোমরা আমায় হত্যা করতে চাইছ৷ আমি সেই লোক যে ঈশ্বরের কাছ থেকে সত্য শুনেছি এবং তোমাদের তা বলেছি৷ অব্রাহাম তো এরকম কাজ করেন নি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি ঈশ্বরের কাছে যে সত্য শুনেছি তাই তোমাদেরকে বলেছি তবুও, তোমরা আমাকে মেরে ফেলার জন্য চেষ্টা করছ।” অব্রাহাম এইগুলি করেননি।