John 8:41 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের পিতার কাজ তোমরা করছো। তারা তাঁকে বললো, আমরা জারজ সন্তান নই; আমাদের একমাত্র পিতা আছেন, তিনি আল্লাহ্‌।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের পিতা যা করে, তোমরা সেসব কাজই করছ।” তারা প্রতিবাদ করে বলল, “আমরা অবৈধ সন্তান নই। আমাদের একমাত্র পিতা স্বয়ং ঈশ্বর।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের পিতার কার্য্য তোমরা করিতেছ। তাহারা তাঁহাকে কহিল, আমরা ব্যভিচারজাত নহি; আমাদের একমাত্র পিতা আছেন, তিনি ঈশ্বর।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমাদের পিতা য়ে কাজ করে, তোমরা তাই করো৷’ তখন তারা তাঁকে বলল, ‘আমরাজারজ সন্তান নই৷ ঈশ্বর হচ্ছেন আমাদের একমাত্র পিতা৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা তোমাদের পিতার কাজ কর। তারা তাঁকে বলল, আমাদের জন্ম অবৈধ ভাবে হয় নি; আমাদের একমাত্র পিতা আছেন, তিনি ঈশ্বর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের পিতার কার্য তোমরা করিতেছ। তাহারা তাঁহাকে কহিল, আমরা ব্যভিচারজাত নহি; আমাদের একমাত্র পিতা আছেন, তিনি ঈশ্বর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আপনাদের পিতা যা করে আপনারা তা-ই করছেন।” তাঁরা যীশুকে বললেন, “আমরা তো জারজ নই। আমাদের একজনই পিতা আছেন, সেই পিতা হলেন ঈশ্বর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আপনাদের পিতা যা করে আপনারা তা-ই করছেন।” তাঁরা ঈসাকে বললেন, “আমরা তো জারজ নই। আমাদের একজনই পিতা আছেন, সেই পিতা হলেন আল্লাহ্‌।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের জন্মদাতা যে কাজ করত তোমরাও সেই কাজই করে চলেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের পিতা যে কাজ করে, তোমরা তাই করো৷” তখন তারা তাঁকে বলল, “আমরা জারজ সন্তান নই৷ ঈশ্বর হচ্ছেন আমাদের একমাত্র পিতা৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের পিতা যে কাজ করে, তোমরাও সেই কাজ করছ। তারা তাঁকে বলল, আমাদের জন্ম অবৈধ ভাবে হয়নি; আমাদের একমাত্র পিতা আছেন, তিনি ঈশ্বর।